চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখন জানা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের চূড়ান্ত ভাগ্য?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ব্রিস্টলে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হওয়ার কথা মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা)। তার আধাঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কয়েন ছোঁড়া সম্ভব হয়নি।

নির্ধারিত সময় দূরে থাক, প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হতে চললেও টসই করা যায়নি। বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণের কথা ছিল আম্পায়ারদের। নতুন করে বৃষ্টি ফেরায় সেটিও সম্ভব হয়নি। পরের মাঠ পর্যবেক্ষণ সোয়া ৬টায়।

এমন অবস্থায় ম্যাচ হবে, নাকি হবে না, সেটি নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। ম্যাচ হলে কখন, আবার না হলেই-বা কখন জানা যাবে কি পরিণতি অপেক্ষা করছে ম্যাচের ভাগ্যে সেটিতে চোখ এখন সবার।

আইসিসি নিয়মের ৩.৮ ও ৩.৯ ধারায় খেলা বৃষ্টিতে বন্ধ হয়ে গেলে কি করণীয় সে কথা বলা আছে। সেখানে সময়ের বাধ্যবাধকতার কথাও স্পষ্ট করা আছে।

টি-টুয়েন্টিতে প্রতি ইনিংসের জন্য ১০০ মিনিট নির্ধারিত। আর ওয়ানডে ম্যাচে এক ইনিংসের জন্য সেই সময়টা সাড়ে তিন ঘন্টা। পুরো একটি টি-টুয়েন্টি ম্যাচের জন্য চার ঘণ্টা, আর ওয়ানডে ম্যাচের জন্য আট ঘণ্টা নির্ধারিত।

আইসিসি নিয়মের ১২.৪.২ উপ-ধারায় বলা আছে, শুরুর আগে থেকেই বৃষ্টি বা অন্যকোনো কারণে ম্যাচ বন্ধ থাকলে, সেই ম্যাচের ফলাফল নির্ধারণে জন্য টি-টুয়েন্টিতে অন্তত উভয় ইনিংসে পাঁচ ওভার এবং ওয়ানডে ম্যাচে উভয় ইনিংসে ২০ ওভার করে খেলা হতে হবে।

বৃষ্টিতে বন্ধ থাকার পর ঘণ্টায় ১৪ ওভার হিসেব করে আম্পায়াররা ম্যাচের পরিধি বের বের করবেন। এরমধ্যে অবশ্য পানিপানের বিরতি ও ইনিংস বিরতির সময়ও হিসেবে থাকবে। এই দুই বিরতি হিসেব করলে ওয়ানডে ম্যাচের মোট সময় দাঁড়ায় ৮ ঘণ্টা ৫০ মিনিট। ফলে ঘণ্টায় ১৪ ওভার হিসেব করলে (১৪*৩) তিন ঘণ্টায় হয় ৪২ ওভার। অর্থাৎ, প্রতি ইনিংস ২১ ওভার করে। নিয়মে যেখানে প্রতি ইনিংস অন্তত ২০ ওভারে করে খেলার কথা বলা আছে।

সে হিসেবে মোট সময় প্রায় ৯ ঘণ্টা থেকে (৮ ঘণ্টা ৫০ মিনিট) তিন ঘণ্টা সময় ধরে হিসেব করতে হবে। তাতে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করা না গেলে পরিত্যক্তর ঘোষণা আসবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা)। ঘণ্টায় ১৪ ওভার হিসেবে ধরে আইসিসির নিয়ম অনুযায়ী স্থানীয় সময় ৪টা ২৫মিনিটের (বাংলাদেশ সময় রাত ৯টা ২৫) মধ্যে ম্যাচ শুরু না হলে পরিত্যক্তই হবে নিয়তি! অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টা ২৫মিনিটের মধ্যেই জানা যাবে এই ম্যাচের শেষ ভাগ্য।

তার আগে বিরতি দিয়ে দিয়ে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন। তাতে খেলা শুরুর মতো অবস্থা হলে, কখন শুরু করা সম্ভব সেটি ও কত ওভারের খেলা হবে সেটি জানিয়ে দেবেন।

ব্রিস্টলে সোমবার বিকেলে থেকেই শুরু হয় বৃষ্টি। যে কারণে মাঠে অনুশীলন করতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ডে এখন বর্ষা মৌসুম। বৃষ্টির কারণে তাই বিশ্বকাপ ম্যাচের পরিধি কমার পাশাপাশি পরিত্যক্তও হয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি। সোমবার সাউথ আফ্রিকা- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হলেও সাড়ে সাত ওভার খেলার পর বৃষ্টিতে তা পরিত্যক্ত হয়ে যায়।

আবহাওয়ার অবস্থা দেখে আগেই অনুমান করা যাচ্ছিল নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সারাদিনই মেঘাচ্ছন্ন থাকতে পারে ব্রিস্টলের আকাশ, সঙ্গে বৃষ্টির প্রকোপও।

এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাতে এক জয়ের সঙ্গে দুই ম্যাচে জিততে পারেনি টাইগাররা। আর তিন ম্যাচের মধ্যে একটি করে হার-জিত ও পয়েন্ট ভাগাভাগি লঙ্কানদের। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দুই, আর এক জয়ের সঙ্গে পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় শ্রীলঙ্কার পয়েন্ট তিন।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার জয়া!

পরবর্তী

খেলাপি ঋণে নতুন রেকর্ড

পরবর্তী
ঋণখেলাপি-জামাই আদর

খেলাপি ঋণে নতুন রেকর্ড

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT