চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহত জালাল ইউসুফ বাহাদুর (৪৭) টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার খলিল আহমদের ছেলে।

Banglabid

ওসি জানান, জালাল ইউসুফ বাহাদূর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

প্রদীপ বলেন, বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলা সদর থেকে পলাতক আসামী এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জালাল ইউসুফ বাহাদুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে মৌলভী পাড়ায় ইয়াবা মজুদের তথ্য জানায় পুলিশকে।

শুক্রবার ভোর রাতে পুলিশ গ্রেপ্তার জালাল ইউসুফ বাহাদুরকে নিয়ে মৌলভী পাড়ায় ইয়াবা উদ্ধারে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।

Reneta

এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ১০টি দেশি বন্দুক, ১টি বিদেশি, ২৪টি গুলি ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান প্রদীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ী নিহতলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT