চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে আকাশ থেকে ছিটকে পড়লো ডেমো বোমা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:০৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে ছিটকে পড়া ‘ডেমো বোমা ’ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার বিকেলে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় এলাকার বেড়ীবাঁধে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি কাজী মতিউল ইসলাম।

তিনি বলেন, ঘটনার পরপরই কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, মঙ্গলবার বিকালে বিমান বাহিনীর একটি ‘নিয়মিত প্রশিক্ষণ বিমান’ উড্ডয়নরত ছিল। বিমানটি এ অবস্থায় আকাশপথে পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটেছে।

তবে ঘটনার প্রথমদিকে এ বিষয়টিকে কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করে।

কাজী মতিউল জানান, ছিটকে পড়া বোমাটি ঘটনাস্থলে এখনো পুলিশ ঘিরে রেখেছে। কক্সবাজার থেকে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে ডেমো বোমাটি হস্তান্তর করা হবে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে একটি ডেমো বোমা ছিটকে পড়েছে বলে আমিও শুনেছি। বোমাটি নিয়ে আসতে কক্সবাজার থেকে বিমান বাহিনীর একটি দল মঙ্গলবার বিকালে কক্সবাজার থেকে রওনা দিয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে একটি ডেমো বোমা ছিটকে পড়ার খবর আমিও শুনেছি। এ ব্যাপারে বিমান বাহিনী ও কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টদের যথাযথভাবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

ট্যাগ: কক্সবাজারবিমান বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি

পরবর্তী

নাটকীয় ম্যাচে রংপুরের এক রানের জয়

পরবর্তী

নাটকীয় ম্যাচে রংপুরের এক রানের জয়

বাপ্পারাজ

এবার চলচ্চিত্র পরিচালক সমিতিকে সতর্ক করেছেন বাপ্পারাজ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT