চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াটসনের শতকে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনে নেমে শেষ পর্যন্ত খেললেন ওয়াটসন। তুলেন মৌসুমের দ্বিতীয় শতক। তাকে দারুণ সঙ্গ দিয়ে গেলেন সুরেশ রায়না। সেই যুগলবন্দীতে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস।

সিএসকে এর আগে তাদের তিনটি ফাইনাল ২০১২, ২০১৩ এবং ২০১৫তে হেরেছে। ২০১০ এবং ২০১১  সালে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম শিরোপা জিতল তারা।

চেন্নাই সুপার কিংস এদিন টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্যাট করতে পাঠায়। দলটি ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। সাকিব ব্যাট হাতে ২৩  করেন।  কোনো উইকেট পাননি।

Banglabid

জবাব দিতে নেমে চেন্নাই উইকেট হারায় চতুর্থ ওভারের শেষ বলে। আগের ম্যাচে ৬৭ রান করা ফাফ ডু প্লেসিসকে (১০) এদিন দ্রুত ফিরিয়ে দেন সন্দীপ শর্মা। দারুণ এক স্লোয়ার ডেলিভারিতে নিজের বলে নিজেই ক্যাচ নেন।

ম্যাচ ধরে ফেলেন সুরেশ রায়না এবং ওয়াটসন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১১৭ রান যোগ করেন। ওয়াটসন ৩৩ বলে অর্ধশতক করার পর ৫১ বলে শতক হাঁকান।

শেষ আট ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৭৫ রান। ওয়াটসন ১৩তম ওভারে সন্দীপ শর্মার কাছ থেকে নেন ২৭ রান।

Reneta

১৪তম ওভারে ওয়াটসনকে রেখে ফিরে যান সুরেশ রায়না। রায়না ২৪ বলে ৩২ করে যান।

শেষ তিন ওভারে ওয়াটসনদের দরকার ছিল ১৩ রান। সেটি ৯ বল হাতে রেখে নিয়ে নেন দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়াটসন এবং রাইডু। ওয়াটসন ৫৭ বলে ১১৭ করে অপরাজিত থাকেন। চার হাঁকান ১১টি, ছয় আটটি।

এর আগে হায়দরাবাদ গোস্বামীকে (৫) দ্রুত হারালেও ধাওয়ান এবং উইলিয়ামসন ঘুরে দাঁড়ানোর ভিত আনেন। দুজনে ৫১ রান যোগ করেন। ২৫ বলে ২৬ করে ধাওয়ান ফিরলে ভাঙে জুটি।

সেখান থেকে উইলিয়ামসনকে নিয়ে পরের ধাপটা পার করেন সাকিব। দুজনে যোগ করেন ৩৭ রান। অধিনায়ক উইলিয়ামসন ৫ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৭ রানে পথ ধরেন।

সাকিব তখনও ছিলেন। পাঠানকে নিয়ে ৩২ রানের আরেকটি ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন। ২ চার ও এক ছক্কায় ১৫ বলে ২৩ রানেই থেমে যায় তার ইনিংসটি। বলা ভাল থামিয়ে দেন সুরেশ রায়না। দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি।

ইউসুফ চালিয়ে যান শেষ পর্যন্ত। অপরাজিত থাকেন ৪৫ রানে। ৪ চার ও ২ ছক্কায় ২৫ বলের ঝড়ো ইনিংস তার। শেষে ব্র্যাথওয়েট ৩ ছয়ে ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা

পরবর্তী

আমার অভিজ্ঞতায় মাদক

পরবর্তী

আমার অভিজ্ঞতায় মাদক

সাকিব-মোস্তাফিজের আইপিএল যেমন কাটল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT