চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রনের কারণে স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
গ্র্যামি অ্যাওয়ার্ড ট্রফি, সোনালী গ্লাসের গানের বাক্সের মতো দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা ছিল আগামী ৩১ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে বসবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪ তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষে। বুধবার ৫ জানুয়ারি একটি বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।

ওমিক্রনের কারণে গ্র্যামি অ্যাওয়ার্ড আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। তাই আপাতত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে।

তবে অনুষ্ঠান স্থগিত হলেও কবে নাগাদ এটি পুনরায় আয়োজন করা হবে তা এখনো জানা যায়নি। এখনো নতুন তারিখ খুঁজছেন কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সামনের কিছুদিনের মধ্যে সংগীতের এই বর্ণিল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছি। খুব শিগগির এ বিষয়ে জানানো হবে।’

এই বছর গ্র্যামির সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন জন বাতিস্তে। আর অ্যান্ড বি, জ্যাজ, আমেরিকান লোকসংগীত, ক্ল্যাসিক্যাল, মিউজিক ভিডিওসহ ১১ শাখায় মনোনয়ন জিতেছেন তিনি। এছাড়া জাস্টিন বিবার, ডোজা ক্যাট, এইচ.ই.আর প্রত্যেকে আটটি করে মনোয়নন পেয়েছেন।

গত বছরও এই অ্যাওয়ার্ড পিছিয়ে দেয়া হয়েছিল। জানুয়ারির পরিবর্তে মার্চের মাঝামাঝি সময়ে, খুব কম সংখ্যক দর্শকদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন কর্তৃপক্ষ। এতে শুধুমাত্র যারা পুরস্কার পেয়েছিলেন তারাই উপস্থিত ছিলেন।

১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।

ট্যাগ: গ্র্যামি অ্যাওয়ার্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সশস্ত্র বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিসিএল: শুভাগত’র দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

পরবর্তী
চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের ক্রিকেটার শুভাগতের দুর্দান্ত সেঞ্চুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএল: শুভাগত'র দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

ত্রিশালে লাশ উদ্ধার, আটক ১জন, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিশালে লাশ উদ্ধার, আটক ১জন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT