চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওবামাকেয়ার’ বাতিল না হওয়া পর্যন্ত সিনেটরদের ছুটি বাতিলে ট্রাম্পের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
সিএনএন-ট্রাম্প-ফেকনিউজ

‘ওবামাকেয়ার’ বাতিল না হওয়া পর্যন্ত রিপাবলিকান সিনেটরদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার দুপুরে ট্রাম্প হোয়াইট হাউজে উপস্থিত ৫২ রিপাবলিকান সিনেটরকে ‘ওবামাকেয়ার’ বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করতে সিনেটরদের প্রতি তিন এই আহ্বান জানান।

হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজের পর সিনেটরদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা  ৭ বছরের জন্য আমেরিকার জনগণের কছে ‘ওবামাকেয়ার’ প্রত্যাহারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরা যদি নতুন স্বাস্থ্যনীতি বাস্তবায়ন না করতে পারি তাহলে জনগণ কষ্ট পাবে।আমি পরিষ্কারভাবে বলতে চাই স্বাস্থ্যনীতি বাস্তরায়ন না করা পর্যন্ত আমাদের ছুটিতে যাওয়ার চিন্তা করা উচিৎ নয়।

Banglabid

এছাড়া দলের নীতি না মানলে তাদেরকে ক্ষমতা হারাতে হবে বলেও  সিনেটরদের সতর্ক করেন ট্রাম্প।

এর আগে ট্রাম্পের নতুন স্বাস্থ্যসেবা নীতি থেকে মোট ৪ জন রিপাবলিকান সিনেটর সমর্থন সরিয়ে নেয়ায় সিনেটে নতুন এই নীতি পাস করানোর মতো অবস্থান রিপাবলিকানদের নেই।

স্বাস্যসেবা নীতি-ওবামাকেয়ার
রিপাবলিকান সিনেটর মাইক লি এবং জেরি মোরান

নতুন নীতি থেকে নিজেদের সমর্থন প্রত্যাহরের কারণ হিসেবে সিনেটর জেরি মোরান বলেন, ‘এটা সত্য যে ওবামাকেয়ারের অনেকগুলো গুরুতর ত্রুটি আছে, কিন্তু তার মানে এই নয় যে এর বিকল্প হিসেবে আমরা তার চেয়েও খারাপ মানের একটি নীতিকে অনুমোদন করবো।’

Reneta

অন্যদিকে লি বলেন, ‘প্রস্তাবিত নীতিটি ওবামাকেয়ারের ট্যাক্সগুলোকে বাতিল তো করেই না, মধ্যবিত্ত শ্রেণীর জন্য মাসিক প্রিমিয়ামের পরিমাণ কমানোর ব্যাপারেও এখানে তেমন কিছু নেই। তাছাড়া সবচেয়ে ব্যয়বহুল ওবামাকেয়ারের নীতিমালা থেকে বের হয়ে আসার মতো যথেষ্ট সুযোগও এতে রাখা হয়নি।’

ট্রাম্পের প্রস্তাব করা নীতিতে উচ্চবিত্তদের ওপর ওবামাকেয়ারের বসানো বর্ধিত ট্যাক্স কমিয়ে আনার কথা রয়েছে। কিন্তু এর পাশাপাশি স্বাস্থ্যবীমার অধীনে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে কম বীমা কাভারেজ দেয়া এবং খুব কম স্বাস্থ্যসেবা সুবিধা দেয়ার কারণে এটি যথেষ্ট সমালোচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবামাকেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

কীভাবে সামলেছেন অজি ব্যাটারদের, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT