চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওপেন-হার্ট সার্জারি’ প্রয়োজন ম্যানচেস্টার ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে তিন বছরের বস হচ্ছেন এরিক টেন হাগ। রেড ডেভিলদের উত্তরসূরি হিসেবে ডাচ কোচকে কিছু পরামর্শ দিয়েছেন অন্তবর্তীকালীন কোচ রাল্ফ র‌্যাঙ্গনিক। জানিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডের পুরোনো গৌরব ফেরাতে পুরো দলকে করাতে হবে ‘ওপেন হার্ট সার্জারি’।

স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ইউনাইটেডের পঞ্চম স্থায়ী কোচ এরিককে পরামর্শ দিয়ে ৬৩ বর্ষী র‌্যাঙ্গনিক বলেছেন, ‘এই পরিস্থিতিতে দলের ওপেন-হার্টে অপারেশন হচ্ছে ওষুধ। এখানে কিছু, সেখানে কিছু এমন না করার পাশাপাশি বড় অনেক কিছুই পরিবর্তন করতে হবে। এটিই ভাল বিষয় আনবে।’

চলতি মৌসুমে এখনও শিরোপা শূন্য ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ হয়ে ক্লাব ফুটবল কিংবা প্রিমিয়ার লিগ— সবখানেই ধুঁকছে রোনালদো-ম্যাগুয়েররা। লিগ শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকা ম্যানসিটি থেকে ২৩ পয়েন্ট পিছনে। ৬ নম্বরে থাকা দলটি পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করতেও ভুগছে।

Banglabid

ইউনাইডেটদের এমন বাজে পরিস্থিতি সাদা চোখেই দেখা যাচ্ছে। তাই সমস্যাগুলো দ্রুত উন্মোচন এবং সমাধান হোক চাচ্ছেন জার্মান কোচ। ওপেন-হার্ট সার্জারি করে ওল্ড ট্রাফোর্ডের পুরোনো ইতিহাস ফিরে আসুক চাচ্ছেন র‌্যাঙ্গনিক।

‘কম ভালো জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে সমস্যাগুলো স্ফটিকের মতো পরিষ্কার। বিশ্লেষণ এবং সমস্যাগুলি কোথায় তা দেখতে আপনার চশমারও প্রয়োজন নেই।’

গ্রীষ্মকালীন দলবদলে রোনালদো-স্যাঞ্চোদের সঙ্গ ছাড়বেন র‌্যাঙ্গনিক। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের বাকি ছয় ম্যাচে অন্যতম ক্লাবটির ডাগ আউট বস হিসেবে থাকবেন এই জার্মান।

Reneta

নতুন মৌসুমে ইউনাইটেডের বস দল সাজাতে পাচ্ছেন ১২০ মিলিয়ন পাউন্ড। ইতোমধ্যে নিজের পছন্দের খেলোয়াড় টানার কাজও শুরু করে দিয়েছেন আয়াক্সকে সাফল্য এনে দেয়া ডাচ কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সএরিকচ্যাম্পিয়ন্স লিগটেন হাগপ্রিমিয়ার লিগরোনালদোর‍্যাঙ্গনিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় শাস্তি পেলেন রিশভ পান্ট

পরবর্তী

মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

পরবর্তী
জনসমাগমের ছবি যেখানে অনেক মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদের সুন্দর দৃশ্য, রাতের আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT