চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যের নামে যেটা হচ্ছে, সেটা জাতির জন্য হুমকি: নৌ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বদরুদ্দোজা চৌধুরী’র যুক্তফ্রন্ট, ডঃ কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপি মিলে বৃহত্তর ঐক্যের নামে যে রাজনৈতিক সমীকরণ শুরু করেছে তা জাতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার বিকালে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন: বাংলাদেশের মাটিতে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বিজয় সুনিশ্চিত করা হবে।

Banglabid

শাজাহান বলেন: ঐক্যের নামে যেটা হচ্ছে সেটা জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আদর্শবিহীন কোন ঐক্য হতে পারে বল আমি মনে করি না।

তাদের ঐক্য কিসের ভিত্তিতে? প্রশ্ন রেখে শাজাহান বলেন: মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক আন্দোলন, দুর্নীতির দায়ে কারাগার থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা… আসলে তাদের ঐক্যের ভিত্তি কি? এটা এখনো দেশের জনগণের কাছে পরিষ্কার নয়।

ঐক্যের নামে চক্রান্ত হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন: আমি মনে করি এটা একটা চক্রান্ত। এই চক্রান্তকে নস্যাৎ করার জন্য ১৪ দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিতে হবে। ১৪ দলকে ধন্যবাদ জানাবো, সময় উপযোগী এই আয়োজন করার জন্য। ২০১৩ সালে বিএনপি যখন জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে দায়িত্ব দিয়েছিলেন। আমি সেদিন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সকল শ্রমিক সংগঠনগুলোকে একসঙ্গে ডেকে রুখে দাড়িয়ে ছিলাম৷ এখানে শিরিন আক্তার আছেন সবাইকে সঙ্গে নিয়ে একসাথে পদক্ষেপ নিয়েছিলাম। ঐক্যবদ্ধ ভাবে সমাবেশ করেছিলাম। তার পরেই কিন্তু বিএনপি’র জ্বালাও-পোড়াও বন্ধ হয়েছিল। সেদিন দল-মত নির্বিশেষে জাসদ বাসদ জাতীয় পার্টি থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধ হয়ে ছিলাম।

Reneta

যেকোনো পরিস্থিতিতে ও ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল শ্রমিক সংগঠনগুলো কে পাশে পাবে জানিয়ে শাহজাহান বলেন: বিএনপি-জামাতের ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনারা বলবেন কি করতে হবে আমরা সেই নির্দেশনা মত কাজ করব।

অক্টোবর মাসকে রাজনীতির জন্য চরম গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের মাঠে নামতে হবে। অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ, এই মাসেই আগামী নির্বাচনের পটভূমি তৈরি হয়ে যাবে এই মাসেই আমরা নৌকাকে বিজয়ী করার পথ তৈরি করতে করবো।

এসময় তিনি সরকারি চাকরিতে যুদ্ধাপরাধীদের সন্তানদের নিষিদ্ধের দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যডঃ কামাল হোসেনশাজাহান খানসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের কোলে চড়ে ঢাবি ভর্তি পরীক্ষায় পাশ

পরবর্তী

প্রধানমন্ত্রীর ফ্লাইটের কেবিন ক্রুকে সাময়িক বহিস্কার

পরবর্তী
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফ্লাইটের কেবিন ক্রুকে সাময়িক বহিস্কার

চবির শিক্ষক-মাইদুল ইসলাম

মাইদুল ইসলামের মুক্তির দাবিতে ৫০ শিক্ষকের বিবৃতি

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT