রাজনীতি

ঐক্যফ্রন্টের মন্টুকে ওবায়দুল কাদেরের ফোন

ঐক্যফ্রন্টের মন্টুকে ওবায়দুল কাদেরের ফোন

সংলাপের আমন্ত্রণ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রাত ৮টার দিকে ওবায়দুল কাদের ফোন করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোস্তফা মহসিন মন্টু।

মোস্তফা মহসিন মন্টু জানান, ওবায়দুল কাদের ফোন করে ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানান এবং এতে ঐক্যফ্রন্ট থেকে কতজন অংশ নেবেন তা জানতে চান। জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান মহসিন মন্টু।

এর আগে, সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংলাপের বিষয়ে সম্মতির কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি কবে, কোথায় সংলাপ হবে সে বিষয়ে কিছু বলেন নি।

সংলাপ বিষয়ে মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন, কবে সংলাপ হবে, কোথায় হবে, তা মঙ্গলবার জানাবেন ওবায়দুল কাদের। এর বেশি কিছু বলতে পারব না।

বিষয়:ওবায়দুল কাদের গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…