চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ যেন ব্যথা সারাতে মাথাই কেটে ফেলা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A
রিকশা চালক-অবরোধ-বিক্ষোভ

গত রোববার থেকে রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর এবং সায়েন্সল্যাব-শাহবাগ রুটে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে সিটিকর্পোরেশন। কোনো বিকল্প ব্যবস্থা না করে তাদের এ সিদ্ধান্ত শুধু রিকশা চালকদেরই নয়, নগরবাসীকেও অবাক করেছে। বিশেষ করে এই সিদ্ধান্তের পেছনে যে যুক্তি দাঁড় করানো হয়েছে; তার জন্য। কর্তৃপক্ষ বলছে, সড়কগুলোতে শৃঙ্খলা ও যানজট মুক্ত করতেই মূলত রিকশা বন্ধের সিদ্ধান্ত।

আমরা জেনেছি, সিটি কর্পোরেশনের হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেয়, ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত’ কমিটি। অতীতেও এই কমিটি রাজধানীর বহু রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে লেগুনার মতো জনপ্রিয় বাহনও। কিন্তু যে যুক্তিতে এগুলো বন্ধ করা হয়েছে, শেষ পর্যন্ত তা ভুল সিদ্ধান্ত বলে প্রমাণিত হয়েছে। কেননা যেসব সড়ক থেকে রিকশা উঠিয়ে দেয়া হয়েছে, সেসব সড়কে এখন যানজট আরো বেড়েছে।

রোববার সর্বশেষ যে তিন সড়কে রিকশা বন্ধ করে দেয়া হলো, সেসব সড়কে যানজট কমেনি বলে একাধিক গণমাধ্যম সচিত্র সংবাদ প্রকাশ করেছে। এর অর্থ, সিটি কর্পোরেশন যে যুক্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে; সেটা সঠিক নয়, তা প্রমাণ করেছে গণমাধ্যমগুলোর প্রতিবেদন।

Banglabid

সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্ত নিজেদের ‘রুটি-রুজির ওপর আঘাত’ অভিযোগ করে রিকশা চালকরা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে মাঠে নেমেছেন। এদিন সকাল থেকে প্রেসক্লাব, মুগদা স্টেডিয়াম, রামপুরা ব্রিজ, মৌচাক মোড়সহ বিভিন্ন সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ কারণে ওইসব এলাকাসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় অসংখ্য মানুষকে।

রিকশা চালকদের দেয়া তথ্য মতে, রাজধানীতে ৮৬ হাজার রিকশা চলাচলের অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। কিন্তু অবৈধভাবে চলছে আরো কয়েক লাখ রিকশা। আর সেসব অবৈধ রিকশা পরিচালনা করছে ক্ষমতাসীন দলের বহু নেতাকর্মী। যাদের পকেটে প্রতিদিন ঢুকছে কোটি কোটি টাকা। অথচ সিটি কর্পোরেশন সেসব অবৈধ রিকশা বন্ধ না করে, উল্টো সব রিকশাই বন্ধ করে দিচ্ছে। এ যেন মাথা ব্যথার হাত থেকে পরিত্রাণ পেতে, মাথা কেটে ফেলা!

রাজধানীর যানজটের কারণ খুঁজতে গিয়ে সিটি কর্পোরেশন, বুয়েটসহ এখন পর্যন্ত যেসব গবেষণা বা সমীক্ষা প্রকাশ করেছে, তার কোথাও শুধু রিকশার জন্য যানজট কিংবা সড়কের বিশৃঙ্খলার কথা বলা হয়নি। বরং এ জন্য প্রাইভেটকারের আধিক্য, রাস্তায় যত্রতত্র পার্কিং, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফুটপাত দখল করে নানা ধরনের কর্মকাণ্ডকে দায়ী করা হয়েছে।

Reneta

আমাদের প্রশ্ন, এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন শুধু রিকশা বন্ধ করে সমাধান খোঁজার ব্যর্থ চেষ্টা করা হচ্ছে? না কি রিকশা চালকদের ‘দুর্বল’ তকমা দিয়ে প্রভাবশালীদের সুবিধার্থেই এমন উদ্যোগ? আমরা মনে করি, রাজধানীর যানজট কমাতে শুধু রিকশা বন্ধ করলেই হবে না, নিতে হবে সুপরিকল্পিত উদ্যোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মূল সড়কে রিকশা বন্ধরিকশারিকশা চালক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়র্কারে বুমরাহই সবার সেরা

পরবর্তী

কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পরবর্তী

কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শিশুদের নিয়েও এমন ভয়ঙ্কর গুজব?

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT