চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসডিজি: ৭ জেলার ৬৭ উপজেলায় কর্মশালা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৩১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

দেশে প্রথমবারের মতো নির্বাচিত ৭টি জেলার ৬৭টি উপজেলায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’ অবহিতকরণ ও স্থানীয়করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও এর ১৬৯টি নির্ধারিত লক্ষ্য যথাযথ বাস্তবায়নের উপর সচেতনতা তৈরি ও এর স্থানীয়করণই এর উদ্দেশ্য।

উপজেলা পরিষদের কার্যাবলীর সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যোগসূত্র স্থাপন ও এ লক্ষ্যমাত্রা-কেন্দ্রিক উপজেলা পরিষদ উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নে উপজেলা পরিষদের সক্ষমতা অর্জনই এই কর্মশালার অন্যতম লক্ষ্য।

Banglabid

ইতোমধ্যে নির্বাচিত ৭টি জেলার ৬৭টি উপজেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, খুলনা, রংপুর, সুনামগঞ্জ ও বরগুনা।

এর মধ্যে কিশোরগঞ্জে সর্বাধিক ১২টি, সিরাজগঞ্জ ও বরগুনায় ১১টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি এবং সুনামগঞ্জ ও রংপুরে ৮টি এবং খুলনায় ৭টি কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে নির্বাচিত ৭টি জেলায় মোট ১৩৭টি কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি জেলা পর্যায়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয়করণ, ৬৫টি উপজেলা পর্যায়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অবহিতকরণ ও ৬৫টি উপজেলা পর্যায়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয়করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

Reneta

ইতিপূর্বে এই প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে দুইদিনের একটি প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া ৭০ জন প্রশিক্ষক পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়া কর্মশালার মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডিজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পকে অভিনন্দন: ইন্ডিপেন্ডেন্টে বড় নিউজ শেখ হাসিনা

পরবর্তী

বিনিয়োগের প্রভাব বিষয়ে সচেতন থাকতে অর্থমন্ত্রীর আহ্বান

পরবর্তী

বিনিয়োগের প্রভাব বিষয়ে সচেতন থাকতে অর্থমন্ত্রীর আহ্বান

শপিং বিরক্ত স্বামীদের জন্য আরামখানা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT