চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসডিজি বাস্তবায়নেও আশাবাদী প্রধানমন্ত্রী

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
১০:০৪ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

এসডিজি বাস্তবায়নের জন্য দক্ষিণ এশিয়ার পার্লামেন্টগুলোর রাজনৈতিক ইচ্ছেশক্তির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ এশিয়ার স্পিকারদের সম্মেলনের সমাপনিতে তিনি বলেন, এমডিজি অর্জন করে বাংলাদেশ যেমন বিশ্বকে তাক লগিয়ে দিয়েছে তেমনি এসডিজি বাস্তবায়নেও সফল হবে বাংলাদেশ।

রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের ওপর দক্ষিণ এশিয়ার স্পিকারদের দু’দিনের প্রথম শীর্ষ সম্মেলনের শেষ দিন। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

এসডিজি অর্জনের ওপর ‘ঢাকা ঘোষণা’ গ্রহণ করায় ধন্যবাদ জানান এবং পূর্ণ সমর্থনও জানান তিনি।

সম্মেলনে যে সব বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে সে বিষয়েও সহযোগিতার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, ‘বিভিন্ন স্টকহোল্ডার যেমন নারী-পুরুষ, নাগরিক সমাজ, কমিউনিটি এবং ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ইত্যাদির সঙ্গে অংশীদারত্ব আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে এসডিজি বাস্তবায়নের জন্য আমি দক্ষিণ এশিয়ার পার্লামেন্টগুলোর মধ্যে রাজনৈতিক ইচ্ছেশক্তি গড়ে তোলার উপর জোড় দিতে চাই। আমরা এমডিজি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা এই সাফল্য অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি।

Reneta

প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়ন এবং সুস্বাস্থ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। তামাকজনিত এবং অসংক্রামক রোগ কমাতে এসডিজি ৩ অনুয়ায়ী সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে আরও তৎপর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, আমার সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা আশা করি ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার নির্মূল করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী-এসডিজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ইতিহাস

পরবর্তী

এসডিজি বাস্তবায়নেও আশাবাদী প্রধানমন্ত্রী

পরবর্তী

আবারো ব্যর্থ মারে, শিরোপা জোকোভিচের

আবারো ব্যর্থ মারে, শিরোপা জোকোভিচের

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT