চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার দেশগুলোর জনগণের স্বার্থে এ অঞ্চলের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির রয়্যাল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট এবং কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনারিধ সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার সকালে দু’জনের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

Banglabid

তিনি জানান: এই দুই নেতা এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ এবং গণযোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে পারে। এ কারণে আমরা ঢাকার কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন: বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনে একটি সড়কের নামকরণ করায় কম্বোডিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ার বর্তমান রাজার সৎ ভাই নরোদম রনারিধ দেশটির সাবেক প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Reneta

শেখ হাসিনা এবং কম্বোডিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক প্রেসিডেন্ট রনারিধ ঢাকায় এশিয়ার দেশগুলোর পার্লামেন্টারিয়ানদের সম্মেলনসহ নানা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত তাদের আগের বিভিন্ন বৈঠকের কথা স্মরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে বিচ্ছেদের পথে গোপালগঞ্জের ছেলে ও বগুড়ার মেয়ে

পরবর্তী

উত্তরে আ.লীগের সম্ভাব্য প্রার্থীর যোগ্যতা জানালেন ওবায়দুল কাদের

পরবর্তী

উত্তরে আ.লীগের সম্ভাব্য প্রার্থীর যোগ্যতা জানালেন ওবায়দুল কাদের

দুটি যুবক বন্ধু হাসিমুখে outdoor ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার শাকিল ভাই

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT