চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এর থেকে ভালো এবং ফ্রি-ফেয়ার ইলেকশন সম্ভব নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
রাজনীতি
A A

২০০টি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেয়া ও অনিয়ম নিয়ে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “এর থেকে ভালো এবং ফ্রি-ফেয়ার ইলেকশন সম্ভব নয়। ”

বিএনপি অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাতে থাকবে অভিযোগ করে ওবায়দুল কাদের অভিযোগ বলেন, এটা তাদের পুরোনো অভ্যাস।

“বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচন নিয়ে অভিযোগ করেনি।”

“এখন পর্যন্ত সহিংসতার কোন ঘটনা ঘটেনি” দাবি করে তিনি বলেন, এতেই প্রমাণিত হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ৪২৫টির মধ্যে ৯টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে, এছাড়া অন্য কোন ফ্যাক্টর নেই।

Reneta

“অাওয়ামী লীগ কথা রেখেছে, যে কোন মূল্যে নির্বাচন নিরপেক্ষ করার।”

মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

ভোট নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও কোনো রকম সহিংসতা ছাড়াই শেষ হয় নির্বাচন।  তবে অনিয়মের কারণে ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী গাজীপুর সিটি নির্বাচনে দুই শতাধিক ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন।

অপরদিকে, অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, অহেতুক সরকারকে দায়ী করে অাত্মপ্রবঞ্চনায় বিরোধীতা করছে বিএনপি।  গণতন্ত্রের যাত্রাকে ব্যহত করে অাবারো অগণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাচ্ছে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT