আদালত

এমবিবিএস ভর্তিতে নম্বর কর্তনের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ছাত্রীরা এমবিবিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রীরা একটি ক্লাসরুমে বসে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৭- ২০১৮ বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন আ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তকে বেঅাইনী ঘোষণার নির্দেশনা চেয়ে গত ২৭ আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ।

স্বাস্থ্য স্বচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিটে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, দ্বিতীয়বার ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারীদের ৫ নম্বর কর্তন করার সিদ্বান্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

বিষয়:এমবিবিএস ভর্তি পরীক্ষা মেডিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…