চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে যেন মেসির মতো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনাকে বলতে গেলে একাই বিদায় করে দিয়েছেন কাইলিয়ান এমবাপে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ৪-৩ গোলের সেই ম্যাচে জোড়া সাফল্য ছিল তার। এরপর থেকে ফ্রান্সের ১৯ বছর বয়সী তারকার জয়জয়কার সবার মুখেমুখে। সেই দলে নাম লেখালেন বেলজিয়ামের মিডফিল্ডার নাসের চাডলিও।

মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১২টায় ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। এটা না বললেও চলে সেই ম্যাচে ফরাসিদের মোক্ষম অস্ত্র হবেন এমবাপে। অসাধারণ ড্রিবলিং, দুর্দান্ত গতিতে পিএসজি তারকা ভালমতোই আছেন মহাতারকা হয়ে ওঠার পথে।

তা কোন মহাতারকার মতো হতে যাচ্ছেন এমবাপে? আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ছায়াই এমবাপের মাঝে খুঁজে পাচ্ছেন চাডলি। সংবাদ মাধ্যমের কাছে সেমির প্রতিপক্ষ ফ্রান্স ফরোয়ার্ডকে নিয়ে প্রশংসাই ঝরেছে বেলজিয়ান মিডফিল্ডারের কণ্ঠে।

‘এমন বয়সে এমবাপের যা করছে, কাউকে তেমন কিছু করতে দেখিনি আমি। কেবলমাত্র মেসিই সম্ভবত এমন ব্যতিক্রম ছিল। সে খুবই গতিসম্পন্ন একজন খেলোয়াড়। দারুণ মানের ও অসাধারণ একজন ফুটবলার।’

এমবাপের প্রশংসা করছেন বলে প্রতিপক্ষ ফ্রান্সকে একদমই ভুলে যাচ্ছেন না চাডলি। জানালেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলকে ভয় পাচ্ছে না তার দল, ‘আমরা সবাইকে শ্রদ্ধা করি। তাই বলে আমরা কিন্তু ফ্রান্সের ভয়ে নেই। ভয় পেলে তো ফ্রান্সকে হারাতে পারব না। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেফ্রান্স-বেলজিয়াম ম্যাচবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT