চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার মিশনে নতুন করে এগিয়ে যাচ্ছে পেপ গার্দিওলার দল। মাঝে ছন্দ হারালেও আস্তে আস্তে স্বরূপে ফিরছে সিটিজেনরা। বুধবার রাতে এভারটনকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আগুয়েরো-জেসুসরা।

এভারটনের ঘরের মাঠে ম্যানসিটি জিতেছে ২-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও এমেরিক লাপোর্তে। এই জয়ে লিভারপুলের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে শীর্ষে উঠে যায় সিটি।

ম্যানসিটি একনম্বরে থাকলেও তাদের হটিয়ে জায়গা দখলের সুযোগ পাচ্ছে লিভারপুল। কারণ সিটিজেনদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে অল রেডরা। তাই শনিবার এ.এফ.সি. বোর্ন্‌মাউথের বিপক্ষে ম্যাচ রয়েছে ক্লপের দলের। ওই ম্যাচ জিতলেই আবার চূড়ায় লিভারপুল।

Banglabid

ম্যানসিটির এই ম্যাচ হওয়ার কথা ছিল আরও দুদিন পর। কিন্তু এভারটনের মাঠ গোডিসন পার্কে কারাবাও কাপের ফাইনাল হওয়ার কারণে ফিকচার নতুন করে সাজানো হয়। শুরু থেকে ম্যাচের লাগাম সিটির হাতে থাকলেও গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। এসময় ডেভিড সিলভার সেট-পিচ থেকে হেডে দারুণ গোল করেন ফরাসি সেন্টারব্যাক এমেরিক লাপোর্তে। চলতি মৌসুমে সেট-পিচ থেকে ১৭তম গোল হজম করে এভারটন।

ম্যাচের পুরো নিয়ন্ত্রণই ছিল ম্যানসিটি হাতে। পুরো ম্যাচে অতিথি ডিফেন্ডারদের একবারের জন্যেও পরীক্ষায় ফেলতে পারেননি এভারটন ফরোয়ার্ডরা। তবে বলের দখল থাকলেও সেভাবে গোল পাচ্ছিল না সিটি। অবশেষে যোগ করা সময়ে (৯৭ মিনিটে) দ্বিতীয় গোল পায় তারা। পরিবর্ত হিসেবে নামা কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট ম্যানসিটির। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট একই। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পার। সমানসংখ্যক ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচনম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে আর্সেনাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তী

বাইরে নেইমার, মাঠে পার্টি করছে পিএসজি

পরবর্তী

বাইরে নেইমার, মাঠে পার্টি করছে পিএসজি

সিরিয়া-িইরাক-আইএস-ডোনাল্ড ট্রাম্প

আগামী সপ্তাহেই আইএসমুক্ত সিরিয়া-ইরাক: ট্রাম্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT