চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাজধানীর কল্যাণপুরে লরির চাপায় শিক্ষক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ২১, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের মধ্যেই রাজধানীর কল্যাণপুরে লরির নিচে চাপা পড়ে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়দের তথ্যের বরাতে মিরপুর মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এ সময় একটি তেলের লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায় বলে জানান এসআই মঞ্জুরুল ইসলাম।

মঙ্গলবার সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।

ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো চলে তাদের কর্মসূচি। বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্যাণপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান কোচ মাইক হেসনসহ ৫ স্টাফ

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্রাউন ওয়েভ এখন যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে!

মার্চ ৭, ২০২৬

তরুণ লেখক অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগে রওনা হওয়া ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ৮ মার্চ পর্যন্ত ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT