চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নির্বাচনের মাঠে মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রচারণার কাজেও নেমে গেছেন প্রার্থীরা, যার যার আসনে করছেন জনসংযোগ। চাইছেন ভোট। ব্যতিক্রম কেবল মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েও ক্রিকেট মাঠের লড়াইয়ে থাকায় সশরীরে এখনও নামতে পারেননি ভোটের ময়দানে।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিশন শেষ করে টি-টুয়েন্টি দলকে শুভকামনা জানিয়ে ক্রিকেট থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিরতি নিচ্ছেন মাশরাফী। আগামী দুই-তিন দিনের মধ্যেই নেমে পড়বেন নির্বাচনী প্রচারণায়।

রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে এগিয়ে নিতে পারবেন তো মাশরাফী? সংশয়ের খচখচানি দূর করে দিয়েছেন দারুণ বোলিংয়ে, অসাধারণ নেতৃত্বেও। শুক্রবার শেষ হওয়া তিন ম্যাচ সিরিজের সর্বোচ্চ উইকেট(৬টি) শিকারিও যখন নড়াইল এক্সপ্রেস খ্যাত এ মহাতারকা, তখন মনে হতেই পারে সংসদ সদস্য হলেও ক্রিকেটে চালিয়ে যেতে পারবেন মাশরাফী।

Banglabid

নির্বাচনী ডামোডালের মধ্যেই খেলায় পূর্ণ মনোযোগ রেখেছেন মাশরাফী। সে কারণেই সফলও হয়েছেন বলে জানালেন, ‘আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম এবং মনোযোগী ছিলাম যে, আমার আগে কাজ(উইন্ডিজ সিরিজ) ছিল এটি। আগে এটি শেষ করেই অন্য কাজ(নির্বাচনী প্রচারণা) করব। আর দশটা সিরিজের মতোই মনোযোগী ছিলাম। টি-টুয়েন্টির জন্য দলকে শুভকামনা জানাই। এখন আমি আমার কাজ(নির্বাচনী প্রচারণা) করবো।’

রাজনীতিতে নাম লেখানোর পর মাশরাফী মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন ওয়ানডে সিরিজ শুরুর আগে। তাকে ঘিরে উচ্চকিত হওয়া নানা প্রশ্নের জবাব দিয়েছেন। কেনো রাজনীতিতে এলেন সেটি নিয়ে কথা বলেছেন বিস্তর। সিরিজের ভেতর যেন রাজনীতি, নির্বাচন প্রসঙ্গ না আসে সেই অনুরোধও করে রাখেন তখনই।

ক্রিকেট মাঠে মনোযোগ-সফলতার পেছনে এটিকেও অনেক কারণের একটি হিসেবে অভিহিত করলেন টাইগার অধিনায়ক, ‘আমার কাজ এরপর যেটি, সেটি(নির্বাচন) করবো। আপনাদেরকেও ধন্যবাদ যে এই আট-দশ দিনের ভেতরে এইসব নিয়ে কথা তোলেননি। এটা আমাকে অনেক সাহায্য করেছে(ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে)।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমজাদ হোসেনের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে

পরবর্তী

আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ড. কামালের বিরুদ্ধে ইবি শিক্ষকের অভিযোগ দায়ের

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT