চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার খুন-ধর্ষণ-নির্যাতনের কথা অস্বীকার করলো বর্মী বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সব ধরণের নির্যাতনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তারা কোনো রোহিঙ্গাকে ধর্ষণ বা হত্যা করেনি, তাদের গ্রাম পোড়ায়নি বা রোহিঙ্গাদের বাড়িঘরে লুটপাট চালায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রকাশ করে এই দাবি করা হয়।

অথচ সেনাবাহিনীর এই দাবি বিবিসিসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের নিজ চোখে দেখা পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত। সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে এই ঘটনাকে জাতিসংঘ ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।

Banglabid

বর্মী সেনাবাহিনীর এই তদন্ত প্রতিবেদনকে ‘দোষ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনটি যাচাইয়ের জন্য সংকটাপন্ন অঞ্চলটিতে জাতিসংঘের অনুসন্ধানকারীদের ঢুকতে দেয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি।

রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গণমাধ্যমের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করে রেখেছে মিয়ানমার সরকার। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিবিসি’র দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিনিধি জোনাথন হেডসহ কয়েকজন প্রতিনিধিকে কঠোর প্রহরায় রোহিঙ্গাদের কয়েকটি গ্রাম দেখাতে নিয়ে যায় দেশটির সেনা সদস্যরা।রোহিঙ্গা-মিয়ানমার-মিয়ানমারের সেনাবাহিনীসেখানেই সেনাবাহিনীর অসতর্কতায় হুট করে সাংবাদিক দলটি দেখে ফেলে সরকার সমর্থক কয়েকজন ব্যক্তিকে সশস্ত্র পুলিশের সামনেই রোহিঙ্গাদের একটি গ্রামে আগুন লাগাতে ও লুটপাট করতে। জোনাথন হেডের জিজ্ঞাসায় তাদের একজন স্বীকারও করে সে স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীর।

২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনাবাহিনীর নির্যাতন-সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কারও গায়ে রয়েছে বুলেটের গর্ত, কারও গায়ে অন্য ক্ষত।

Reneta

তাদের অভিযোগ, বর্মী সেনাবাহিনী সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর স্থানীয় উগ্রপন্থি দলগুলোর সহায়তা নিয়ে রাখাইনের নিরীহ জনগোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, হত্যা করছে। সদ্যজাত শিশুদেরকেও রেহাই দিচ্ছে না।

অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তারা রাখাইন রাজ্যের হাজারো গ্রামবাসীর সাক্ষাৎকার নিয়েছে। তারা সবাই বলেছে, মিয়ানমারের নিরাপত্তারক্ষী বাহিনী:

  • নিরীহ গ্রামবাসীর দিকে গুলি ছোঁড়েনি
  • নারীদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং ধর্ষণের মতো ঘটনা ঘটায়নি
  • গ্রামবাসীদের গ্রেপ্তার, মারধর বা হত্যা করেনি
  • গ্রামবাসীদের সোনা-রূপা, যানবাহন বা গবাদিপশু চুরি করেনি
  • মসজিদে আগুন দেয়নি
  • গ্রামবাসীদের হুমকি-ধমকি দেয়নি এবং তাদের গ্রামছাড়া করেনি
  • ঘরবাড়ি জ্বালিয়ে দেয়নি

রোহিঙ্গা-মিয়ানমার-মিয়ানমারের সেনাবাহিনীরোহিঙ্গাদের ‘বাঙালি’ সম্বোধন করে ওই বিবৃতিতে বলা হয়েছে, তাদের মধ্য থেকেই তৈরি হওয়া ‘সন্ত্রাসীরা’ বাড়িঘর পোড়ানোর জন্য দায়ী। আরও দাবি করা হয়, লাখ লাখ মানুষ ঘর ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে কারণ তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সন্ত্রাসীরা। রোহিঙ্গারা সন্ত্রাসীদের ভয় পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT