চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের আইপিএল দুই ভেন্যুতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনার কারণে আইপিএলের গত আসর ভারত থেকে সরে হয়েছে আরব আমিরাতের তিন ভেন্যুতে। দর্শকহীন হলেও তিন ভেন্যুর আসর শেষপর্যন্ত সফল। লোকসানের শঙ্কায় থাকা বিসিসিআই হেসেছে লাভের হাসি। ২০২১ আইপিএল যদিও অন্যের মাটিতে নয়, ঘরেই আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই। প্রয়োজনে সেটা ভেন্যু সংখ্যায় বিশাল রদবদল এনে হলেও।

আট ভেন্যু থেকে কাটছাঁট করে সংখ্যা কমিয়ে আনা হতে পারে দুই ভেন্যুতে, বার্তা সংস্থা এএনআইকে এমন ইঙ্গিত দিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল।

সম্ভাব্য দুই ভেন্যু হিসাবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ও আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

Banglabid

ভারতে এখন ভ্যাকসিন পর্ব শুরু হয়ে গেছে, কমে এসেছে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যাও। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে গ্যালারিতে ফিরতে শুরু করেছে দর্শক। তবুও করোনার বিষয়টি মাথায় রেখে ভেন্যু কমিয়ে আনার বিষয়ের সম্ভাব্যতার কথা বলেছেন জিন্দাল।

দর্শক ফিরতে শুরু করলেও ভেন্যু কমিয়ে কেবল গোয়াতেই হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইসিএলের আসর। এভাবেই আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।

এখনও অবশ্য পুরোপুরি পাকা সিদ্ধান্তে আসতে পারেনি বিসিসিআই। চলছে আলোচনা। শেষপর্যন্ত দুই ভেন্যুতে খেলার সিদ্ধান্ত পাকা হলে মুম্বাইয়ে হতে পারে লিগের ম্যাচগুলো। আর ফাইনাল, সেমিফাইনালসহ প্লে-অফের ম্যাচ চলে যেতে পারে আহমেদাবাদে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুঁজিবাজারসহ বড় প্রকল্পে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা

পরবর্তী

মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার বিকল্প নেই

পরবর্তী

মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার বিকল্প নেই

সন্ত্রাসী হামলায় কঙ্গোতে ইটালিয়ান রাষ্ট্রদূত নিহত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT