চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসির অভ্যন্তরে কোরবানি দেয়া যাবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২১
বিনোদন
A A

এফডিসিতে অসচ্ছল শিল্পীদের কথা বিবেচনা করে নায়করাজ রাজ্জাক, মান্নার পক্ষ গরু কোরবানি দেয়ার রীতি বেশ পুরোনো। শিল্পী সমিতির উদ্যোগে দেয়া হয় কোরবানি। নিজ উদ্যোগে ২০১৬ সাল থেকে নিয়মিত একাধিক গরু কোরবানি দিয়ে আসছিলেন চিত্রনায়িকা পরীমনিও।

কিন্তু এবার এফডিসির অভ্যন্তরে কোরবানি দেয়া যাবে না বলে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে এফডিসি কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শুটিং ফ্লোরের দেয়াল, প্রশাসনিক ভবন ও ক্যান্টিন চত্বরে নোটিশ হিসেবে লিখে দেয়া এফডিসির অভ্যন্তরে কোরবানি দেয়া যাবে না।

Banglabid

এমন সিদ্ধান্ত নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সহকারী এডমিন আমিনুর করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, সাতদিন আগে এফডিসি কর্তৃপক্ষই অভ্যন্তরে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, কোরবানি দিলে একাধিক স্থানে নোংরা আবর্জনা হয়ে যায়। দুর্গন্ধ ছড়ায়। এ জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যাতে এফডিসির অভ্যন্তরে কোরবানি দেয়া না হয়। কোরবানির পশু প্রবেশ না করে।

জানা গেছে এবার ৬ টি গরু কোরবানি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন পরীমনি। এছাড়া পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকেও গরু কোরবানি দেয়ার কথা শোনা যাচ্ছে।

Reneta

এ প্রসঙ্গে এফডিসির সহকারী এডমিন বলেন, যারা কোরবানি দিতে চান, তারা এফডিসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

গত কয়েক বছর ধরে প্রতি ঈদ-উল-আযহায় শিল্পী সমিতির উদ্যোগে কোরবানি দেয়া হয়েছে। যা দেখভাল করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এফডিসি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তিনি জানান, এফডিসি কেপিআই ভুক্ত এলাকা। কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতেই পারেন। যেহেতু এবছর নিষেধাজ্ঞা এসেছে, তাই আমরা এফডিসির বাইরে কোরবানি দিবো।

এদিকে পরিচালক সমিতির সচিব অপূর্ব রানা জানান, শিল্পী সমিতি ও পরিচালক সমিতি মিলে এবছর গরু কোরবানি দিবে। কিন্তু এফডিসিতে নিষেধাজ্ঞার ব্যাপারটি তিনি অবগত।

এ প্রসঙ্গে অপূর্ব রানা বলেন, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসি বরাবর আবেদন জানানো হবে, যাতে এফডিসিতেই কোরবানি দেয়ার অনুমতি পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকোরবানিজায়েদ খানপরীমনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মানতে অনীহা

পরবর্তী

প্রায় ক্রেতাশূন্য হাটে অলস সময় পার করছেন ব্যাপারী ও খামারীরা

পরবর্তী

প্রায় ক্রেতাশূন্য হাটে অলস সময় পার করছেন ব্যাপারী ও খামারীরা

ভালো শুরুর পর বিপর্যয়ে ব্যাটিং, সাকিবে ভরসার খোঁজ

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT