প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাকাতকে দারিদ্র্র্য বিমোচনে ব্যবহার করে বাংলাদেশকে ইসলামী বিশ্বে মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে। রমজান মাসে মুনাফার জন্য যারা অসাধু পথ অবলম্বন করে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, অনুগ্রহ করে তারা যেন মানুষের কষ্টের কারণ না হন। রাজধানীতে আলেম ওলামা ও ইয়াতিমদের নিয়ে ইফতার করে প্রধানমন্ত্রী বলেছেন, বিত্তবানরা যদি কোরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেন তাহলে ইয়াতিমরা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।






