চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম জালিয়াতি: কড়া অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৮:৫৯ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

সম্প্রতি কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের টাকা তুলে নেওয়ার ঘটনার পর এটিএম বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক পরিপত্র জারি করে এটিএম বুথে আগামী এক মাসের মধ্যে ‘এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস’ বসাতে বলেছে। একই সঙ্গে বুথগুলোর প্রতিদিনের সিসিটিভি মনিটরিংও করতে বলা হয় ওই পরিপত্রে। এসব কাজের অগ্রগতি জানতে ১৭ ফেব্রুয়ারি সব ব্যাংককে তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্যাংকগুলোকে এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিত করতে পরিপত্র জারি করা হয়েছে। এটার সমাধান একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তা একদিনের বিষয় না। আমরা নিজেরা বিষয়গুলো আগে দেখবো। তারপর এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে।

Banglabid

তিনি আরো বলেন, ‘আগামী ১৭ ফেব্রুয়ারি ব্যাংকগুলোকে নিয়ে মিটিং করার পর তাদের সুবিধা-অসুবিধার বিষয়টি বিবেচনা করা হবে।

নিরাপত্তার বিষয়ে পরিপত্রে যে ৬টি কারণীয়র কথা উল্লেখ করা হয়েছে মধ্য দুইটির প্রতি বেশি জোর দেওয়া হয়েছে উল্লেখ করে শুভঙ্কর বলেন, ‘প্রথমত প্রতিটি বুথের লেনদেনের সিসিটিভি মনিটরিং প্রতিদিনই শেষ করতে হবে। আর তাতে সন্দেহজনক কিছু থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

‘দ্বিতীয়ত জালিয়াতিরোধে ও লেনদেন ঝুঁকিমুক্ত করতে সব এটিএম বুথে এক মাসের মধ্যে ‘এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস’ বসাতে হবে।’

Reneta

এটিএম লেনদেন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় যা বলা হয়েছে;
১.  নতুনভাবে স্থাপিত এটিএম বুথসমূহে বাধ্যতামূলকভাবে এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস থাকতে হবে। আগে স্থাপিত বুথগুলোতেও একমাসের মধ্যে এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস স্থাপন করতে হবে।
২. প্রতিদিন এটিএম বুথে সংঘটিত লেনদেনসমূহের ভিডিও ফুটেজ যথাযথভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তাতে কোনো সন্দেহজনক বিষয় দেখা গেলে কার্যকরী ব্যবস্থা নিতে করতে হবে।
৩. ইতোমধ্যে গ্রাহকের কার্ডের তথ্য ও পিন নম্বর কোনোক্রমে পাচার হয়ে থাকলে সংশ্লিষ্ট এটিএম বুথে ব্যবহৃত কার্ডসমূহ চিহ্নিত করে নিজ ব্যাংকের কার্ডসমূহের ক্ষেত্রে গ্রাহককে অবহিত করে কার্ডটি বাতিল এবং যথা শিগগিরই গ্রাহককে নতুন কার্ড দিতে হবে। গ্রাহক অন্য ব্যাংকের হলে সংশ্লিষ্ট কার্ড প্রদানকারী ব্যাংককে তাৎক্ষণিকভাবে অবহিত করে একই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করতে হবে। উক্ত ভিডিও ফুটেজ আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতে হবে।
৪. নিয়মিতভাবে দৈবচয়নের (Random Basis) ভিত্তিতে ব্যাংক কতৃর্ক নিজস্ব এটিএম বুথসমূহ নিরীক্ষা করে মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন পাঠাতে হবে।
৫. এটিএম বুথগুলোতে নিয়োজিত গার্ডদের জাল/জালিয়াতি প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া টুপি, সানগ্লাস পরিধানকারী ও ব্যাগ বহনকারী গ্রাহকদের ক্ষেত্রে গার্ড সতর্ক থাকবে।
৬.এটিএম বুথগুলো থেকে টাকা উত্তোলনের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহককে মোবাইলে এলার্টের মাধ্যমে লেনদেন সংক্রান্ত তথ্য দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম বুথব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পথশিশু-কর্মজীবী শিশুদের জন্যও ব্যাংকিং সেবা

পরবর্তী

এটিএম জালিয়াতি: কড়া অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

পরবর্তী

চলে গেলেন সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম

চলে গেলেন সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT