চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা সত্য আমি দৈনিক পত্রিকা না: ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ছোট ও বড় পর্দার জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি কিছু আলোচিত ঘটনা নিয়ে তার ফেসবুক পেইজে লিখেছেন। সাংবাদিক প্রবীর সিকদারের ঘটনা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট নিয়ে কথা বলেছেন ‘টেলিভিশন’ খ্যাত এই গুনী নির্মাতা।

ফারুকী লিখেছেন, এটা সত্য আমি দৈনিক পত্রিকা না। সবসময় সব বিষয়ে ফেসবুকে কথা বলা সম্ভব হয় না। এর অনেক কারণ আছে। তার মধ্যে বলা যায় এরকম একটা কারণ হলো এটা অনেক সময় খায়। একটা বিষয়ে কথা বললে প্রত্যাশা তৈরি হয় অন্য বিষয়েও বলবো। কিন্তু যখন বলতে পারি না বা বলা হয়ে উঠে না, তখন সন্দেহ তৈরি হয় “কোনো পক্ষের সাথে কোনো আপোষ বোধ হয় করেছি”। এই সন্দেহ দূর করতে হলে দেখা যায় আমাকে দৈনিক পত্রিকার ভূমিকায় চলে যেতে হয়। কিন্তু আমি তো দৈনিক পত্রিকা না। তাই বলে যখন প্রবীর সিকদারকে এক অদ্ভুত ঘটনা পরিক্রমায় গ্রেফতার করা হয়, তখন আমি চুপ থাকি কেমনে? এই ঘটনায় আওয়ামী লীগ কিভাবে লাভবান হইলো আমার বুঝে আসেনা ।

যখন খালেদা জিয়া এতো সমালোচনার পরেও পনেরো আগস্টে উনার হঠাৎ পাওয়া জন্মদিনের কেক কাটেন, তখন চুপ থাকি কেমনে? উনি তো আমাদের জাতীয় নেত্রী, আমাদের সম্মানের পাত্র। কে ওনাদের বুঝাবে ওনার বিচিত্র সব জন্ম তারিখ এই প্রজন্মের ছেলেদের কাছে হাস্যরসের কারণ হচ্ছে ? কে উনাদের বোঝাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা আর এই অদ্ভুত জন্মদিন বাংলাদেশের রাজনীতিতে এক আত্মবিধ্বংসী পাল্টাপাল্টির জন্ম দিয়েছে আর দুইদলের সামনে তুলে দিচ্ছে বাধার দেয়াল? এতে বিএনপি কেমনে লাভবান হচ্ছে আমি বুঝতে পারি না।

যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাত শতাংশ ভ্যাট যুক্ত করা হয় তখন চুপ থাকা কি উচিত? এটা কত টাকার জোগান দিবে রাজস্ব খাতে? অন্য কোন উপায় বা খাত কি বের করা যেতো না এর সমপরিমাণ রাজস্ব সংগ্রহের জন্য ? আওয়ামী লীগ কিভাবে এই সিদ্ধান্ত দ্বারা লাভবান হচ্ছে আমি সত্যিই জানিনা । সংযুক্তি : আমার কিছু বন্ধু ইনবক্স করেছেন “আপনাকে সম্মান করি। কিন্তু ভাইয়া, যখন খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হলো তখন আপনি কোথায় ছিলেন”, “যখন বিএনপির হাজার হাজার কর্মী শেষ করে দেয়া হচ্ছে তখন কোথায় ছিলেন”, এরকম আরো কিছু চিঠি এসেছে ।

ভাইয়েরা আমার, আমি তো দেশেই ছিলাম। একটু আপনাদের পড়াশোনা আর খোঁজ খবর বাড়ান। যে কোন রাজনৈতিক নির্মূল অভিযানের বিরুদ্ধে বহুবার বলেছি এবং লিখেছি। বাংলাদেশ প্রতিদিন পুরনো সংখ্যা খুঁজে পড়ে নিবেন। ধন্যবাদ ।

ট্যাগ: মোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফল ঘোষণার আগেই হার মেনেছেন রাজাপাকসে

পরবর্তী

হার্ট অ্যাটাকসহ হৃদরোগ থেকে সুস্থ থাকবেন যেভাবে

পরবর্তী

হার্ট অ্যাটাকসহ হৃদরোগ থেকে সুস্থ থাকবেন যেভাবে

ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারীসহ আটক ৩

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT