চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই জাতীয় দল নিয়ে ভাবছেন না আশরাফুল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:০৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে সোমবার দেশে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। ফিটনেস ধরে রাখতে গত পাঁচ বছরে বহুবার দেশের বাইরে খেলতে গেছেন এ ক্রিকেটার। ফিরেছেন নীরবেই। তবে এবারের ফেরাটা অন্যরকম। বিমানবন্দরে ছিল গণমাধ্যমকর্মী ও ভক্তদের ভিড়, আশরাফুলের চোখেমুখেও ছিল মুক্তির আনন্দ।

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের শাস্তিস্বরূপ ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল থেকে নির্বাসিত ছিলেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞা উঠে গেছে গত ১৩ আগস্ট।

নিষেধাজ্ঞা উঠলেও জাতীয় দলে হারানো জায়গা ফিরে পেতে কঠিন পথ পাড়ি দিতে হবে আশরাফুলকে। জাতীয় লিগ, বিপিএল, বিসিএল, প্রিমিয়ার লিগে করে যেতে হবে অসাধারণ পারফর‌্যান্স। সেই পরীক্ষা দিতে প্রস্তুত বলেই জানালেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। প্রক্রিয়ার মধ্য দিয়েই আগাতে চান সামনে। জাতীয় দলে ফেরা নিয়ে এখনই ভাবতে চান না।

Banglabid

‘যারা ব্যাটসম্যান তারা যদি ফিট থাকে তাহলে কিন্তু লম্বা সময় খেলতে পারে। আমি এখন জাতীয় দল না, আপাতত ঘরোয়া ক্রিকেট নিয়েই চিন্তা করছি। সুযোগ পেলে ভালো ভালো ইনিংস উপহার দিতে চাই। যদি অনুশীলনের ভালো সুযোগ-সুবিধা পাই, বিশ্বাস করি বাংলাদেশকে অনেক ভালোকিছু দেয়ার যোগ্যতা আমার মধ্যে আছে।’

‘সামনে জাতীয় লিগ, আপাতত এটাকেই টার্গেট করছি। যেন শুরু থেকেই ভালো ছন্দে খেলতে পারি সে লক্ষ্য আছে। একটি একটি করে টুর্নামেন্ট ধরে আগাতে চাই। গত দুই মাসে ৮ কেজির মতো ওজন কমিয়েছি। ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। তবুও আরও কাজ করতে হবে। ঈদের পর আবার কাজ শুরু করব।’ -বলেন আশরাফুল।

আংশিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে নেমেই পাঁচটি সেঞ্চুরি করেছেন আশরাফুল। সেজন্য প্রশংসার আড়ালে বেশি বল খেলার কারণে সমালোচনাও ছিল।

Reneta

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা অনুযায়ী আশরাফুলের ফেরার বিবেচনায় মানদণ্ড হতে পারে আগামী বিপিএল। ফিটনেস, ইনটেনসিটি, ব্যাটিং দক্ষতার অনেকটাই স্পষ্ট হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। নিজেকে তাই নতুন করে প্রমাণের মিশনে নেমেছেন আশরাফুল।

লন্ডনে এক মাস ছিলেন আশরাফুল। এই সময়টা বিসিবির সাবেক কোচ ও লন্ডনের ক্যাপিটাল কিটস ক্রিকেট একাডেমির পরিচালক শহিদুল আলম রতনের অধীনে ব্যাটিং নিয়ে কাজ করেছেন। স্থানীয় সান-ডে ক্রিকেট ও অন্যান্য টুর্নামেন্ট মিলে খেলেছেন ১৫টিরও বেশি ম্যাচ। জিমে নিয়মিত চলেছে ফিটনেস নিয়ে কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবারও জামিনে মুক্ত অনেক শিক্ষার্থী

পরবর্তী

ফুটবলের পর এশিয়াডে হকিতে সাফল্য

পরবর্তী
ফাইল ছবি

ফুটবলের পর এশিয়াডে হকিতে সাফল্য

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ মঙ্গলবার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT