চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগ্ম কমিশনারের বরখাস্ত চেয়ে এনবিআরে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

একজন রাজস্ব কর্মকর্তাকে মারধর, হেনস্থা ও লাঞ্ছিত করার অভিযোগে পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছে রাজস্ব কর্মকর্তারা।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বিক্ষোভ করেছেন রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ), ঢাকা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (ঢাকাএভ), চট্টগ্রাম কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (চকাএভ), রংপুর কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (রকাএভ) ও খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (খুকাএভ)।

এর আগে গতকাল রোববার তারা একই দাবিতে এনবিআরের কাছে ওই যুগ্ম কমিশনারের বিরুদ্ধে অভিযোগ পত্র দিয়েছেন।

ওই অভিযোগ পত্রে বলা হয়, গত ২৫ নভেম্বর বুধবার বেলা ২টায় ওই হাউসের শুল্কায়ন গ্রুপ-৪ এবং কায়িক পরীক্ষণ গ্রুপ-৩-এর সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের ডেকে তার কক্ষে নিয়ে একটি নথিতে রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র বিশ্বাসকে দিয়ে জোর করে সই নেয়ার চেষ্টা করেন। ভবেশ চন্দ্র বিশ্বাস সই করতে অপারগতা প্রকাশ করলে যুগ্ম কমিশনার প্রথমে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে ওই রাজস্ব কর্মকর্তাকে মারধর করেন, যা শিষ্টাচারবহির্ভূত এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ ও সরকারি চাকরি আইন, ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিক্ষোভকারীদের সাথে কথা বলে জানা গেছে, এই ঘটনার পর থেকে সারাদেশের সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সূত্র জানায়, কোনো এক ফাইলের বিষয়ে অনৈতিক দাবি ছিল যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের। কিন্তু ওই রাজস্ব কর্মকর্তা সেটির বিরোধিতা করায় তাকে ডেকে নিয়ে মারধর করা হয়।

গতকাল রোববার এনবিআরের কাছে অভিযুক্ত যুগ্ম কমিশনারের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন রাজস্ব কর্মকর্তারা

বিক্ষোভকারীরা বলেন, অভিযুক্ত যুগ্ম কমিশনার শুধু কাস্টম হাউস পানগাঁও নয় এর আগে যেসব কর্মস্থলে কর্মরত ছিলেন সেখানেও কর্মকর্তা-কর্মচারী এমনকি স্টেক হোল্ডারদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। নানাবিধ অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে সেসব অভিযোগের তদন্ত আলোর মুখ দেখেনি।

তারা বলেন, ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও এখনও যুগ্ম কমিশনারকে বরখাস্ত করা হয়নি। তাকে বরখাস্ত করা না হলে সাময়িক কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বাকাএভ এর সদস্য সচিব মো. মুজিবর রহমান, বাকাএভ প্রতিনিধি পীযূষ কান্তি বিশ্বাস, ঢাকাএভ এর সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা।

তবে এ বিষয়ে এনবিআরের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগ: এনবিআর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লির রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি কৃষকদের

পরবর্তী

যুক্তরাষ্ট্রের উটাহ মরুভূমি থেকে রহস্যময় মনোলিথ গায়েব

পরবর্তী

যুক্তরাষ্ট্রের উটাহ মরুভূমি থেকে রহস্যময় মনোলিথ গায়েব

‘৩ কোটি করোনা টিকা জনগণকে বিনামূল্যে দেয়া হবে’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT