চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ভয়ংকর সিরিয়াল কিলারের নাম রসু খাঁ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:১২ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

ভালোবাসার প্রলোভন দেখিয়ে ১১ নারীকে ধর্ষণ ও পরে হত্যা করে সারাদেশে কু্খ্যতি অর্জন করেছিল ‘সিরিয়াল কিলার’ রসু খাঁ। চাঁদপুরের মদনা গ্রামের এক ছিঁচকে চোর ধীরে ধীরে হয়ে ওঠে এক ভয়ংকর খুনি ও এক বিকৃত মানসিকতার ধর্ষক। বর্তমানে চাঁদপুরের জেলা কারাগারে আটক আছে রসু খাঁ।

২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়া পর্যন্ত রসু খাঁ একজন সাধারণ অপরাধী ছিলেন।পুলিশের কাছে তার স্বীকারোক্তির পর একে একে বেরিয়ে আসে তার সব কুর্কম।নিজের মুখে স্বীকার করে ১১ নারীকে হত্যা করার কথা। তথাকথিত প্রেমে ব্যর্থ হয়ে রসুখা ১০১ জন নারীকে হত্যা করার সিদ্ধান্ত নেয় । তার হাতে নিহত অধিকাংশ নারীর কোনো নাম ঠিকানা বা হদিস জানা যায়নি। তবে টঙ্গীর গার্মেন্টস কর্মি শাহেদা হত্যা মামলার আজ রায়ে তার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।

রসু খাঁর বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়ছে,যার অধিকাংশ নারী ও শিশু নির্যাতনে।২০০৯ সালের রমজানের সময় ফরিদগঞ্জের মুন্সিরহাঁটে একটি মসজিদের ফ্যান চুরির ঘটনায় প্রথম পুলিশের হাতে ধরা পড়ে রসু খাঁ। তখন পুলিশ বুঝতে পারেনি সে একজন মারাত্মক খুনী। সেই চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর তারই ফেলে যাওয়া একটি সিম কার্ডের সূত্র ধরে  পুলিশ তাকে আবারো গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার খুনী জীবনেরইতিবৃত্ত।

রসুর শিকার অধিকাংশ নারী ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের।গার্মেন্টসের নিম্ন আয়ের মেয়েদের রসু খাঁ প্রেমের প্রলোভনে ভুলিয়ে চাঁদপুরের প্রত্যন্ত গ্রামে এনে ধর্ষণ করার পর খুন করে ।রসু খাঁ এক বিকৃত মানসিকতা সম্পন্ন খুনি।সচারাচর আমরা এ রকম খুনিদের পশ্চিমা দেশে বেশি দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে এ রকম সিরিয়াল খুনি খুব একটা দেখা যায় না।

রসু খাঁকে গ্রেপ্তার করা বর্তমান ঢাকা ডিবির জযেন্ট কমিশনার কৃষ্ণপদ রায়  এ প্রসঙ্গে চ্যানেল আইকে জানান,২০০৯ সালে আমরা একটি নারী নির্যাতনের মামলা তদন্ত করতে গিয়ে একটি ইলেকট্রনিক ডিভাইস পাই।পরে তার সূত্র ধরে রসু খাঁকে আটক করি।এরপর সে নিজেই বিভিন্ন নারীকে হত্যা করেছে বলে আমাদেরকে জানান।তার স্বীকারোক্তি অনুযায়ী সে আমাদের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দেখায়,যেখানে যেখানে সে মেয়েদের ধর্ষণ করে হত্যা করেছে।তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা হয়েছিল।সিইডি,পুলিশ থেকে চার্জশিটও দেয়া হয়েছিল।আজকে কোন মামলার রায় হলো,আমি ঠিক জানি না।

চট্টগ্রামের বিশেষ আদালতের একটি ট্রাইব্যুনাল রসু খাঁকে একটি মামলা থেকে খালাস দিলে তার বাকি সব মামলা চাঁদপুরের আদালতে পুনরায় ফেরত পাঠায় ট্রাইব্যুনাল।বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে একটি এবং অতিরিক্ত জেলা জজ আদালতে ৮টি মামলা বিচারধীন আছে।এর মধ্যে টঙ্গীর গার্মেন্টস কর্মি শাহেদা হত্যা মামলার রায় হয়েছে আজ। আদালত তাকে শাহেদা হত্যার জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিরিয়াল কিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT