চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক প্রবীণ আ. লীগ নেতার নৌকা না পাওয়ার কষ্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

পনের বছর বয়সে ছাত্রলীগে যোগ দিয়ে ৫৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের সঙ্গে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিকবার চেয়ারম্যান হয়েছেন। স্বপ্ন ছিল শেষ বয়সে দলের নৌকায় নির্বাচন করবেন। কিন্তু, নৌকা তিনি পাননি। পেয়েছেন এমন একজন স্থানীয়ভাবে যিনি ‘রাজাকারপুত্র’ হিসেবে পরিচিত।

‘দলের প্রতীক না পাওয়ার কষ্টতো আছেই, তার চেয়েও বেশি কষ্ট যে শেষ জীবনে তিনি এক রাজাকারপুত্রকে নৌকা প্রতীকে নির্বাচন করতে দেখছেন,’ পিতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তালুকদারের কষ্টের কথা বলছিলেন তার ছেলে মো. শহীদুল ইসলাম যিনি নিজেও একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখন স্থানীয় আওয়ামী লীগের সংগঠক।

শহীদুল ইসলাম বলেন, বিষয়টা শুধু তাদের পরিবারের কষ্টের কারণ না। আগিরা ইউনিয়নতো বটেই, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার পুরো আওয়ামী লীগ পরিবারের জন্যই রাজাকারপুত্রের নৌকা মার্কা পাওয়া এক বিশাল মনোকষ্টের কারণ।

Banglabid

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, স্থানীয় নেতা-কর্মীদের দাবি অনুযায়ী এরইমধ্যে তিনি আগিরা ইউনিয়নে সানোয়ার হোসেন চৌধুরীর মনোনয়ন বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর অভিযোগ দায়ের করেছেন (অভিযোগ নম্বর ৩৬২)।

তিনি জানান, তার পিতা আব্দুল ওয়াহেদ তালুকদার ১৯৫৯ সালে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হন, ১৯৬২ সাল থেকে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতা। ২০০৩ সাল থেকে তিনি পূর্বধলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। এর আগে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এর বাইরে উপজেলা কৃষক লীগের সভাপতি ছাড়াও বিভিন্ন সময় তিনি অন্যান্য সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

শহীদুল ইসলাম বলেন: শিক্ষকতার পাশাপাশি একাধিকবার তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে জানার পর থেকেই তার স্বপ্ন ছিল জীবনে একবার হলেও প্রিয় সেই নৌকা তার নামের সঙ্গে যুক্ত হবে যে নৌকার জন্য তিনি নিজের পরিবারকে তুচ্ছ জ্ঞান করে সারাজীবন দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।

Reneta

শুধু প্রার্থী হতে আগ্রহী এক আওয়ামী লীগ নেতার ছেলেই যে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে অভিযোগ করেছেন এমন নয়। স্থানীয় আওয়ামী লীগও সরাসরি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে এক ‘রাজাকারপুত্র’র মনোনয়নের বিষয়ে আপত্তি জানিয়েছে।

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিরা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মির্জা আব্দুল আজিজ রুবেন তার অভিযোগপত্রে (অভিযোগ নম্বর ৩৬৭) বলেন, দলীয় মনোনয়ন পাওয়া সানোয়ার হোসেন চৌধুরীর পিতা আব্দুল বাছিত চৌধুরী মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন।

এ তথ্য জানানোর পাশাপাশি ৭৫’র ১৫ আগস্টের পর আব্দুল বাছিত চৌধুরী কী করেছেন সে কথাও উল্লেখ করেছেন তিনি।

রুবেন জানান, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আব্দুস সোবহান (পিতা মৃত আব্দুল আলিম মাস্টার, গ্রাম বেড়াইল, পূর্বধলা) নামে এক যুবক গায়েবানা জানাযার আয়োজন করলে আব্দুল বাছিত চৌধুরী মিথ্যা মামলা দিয়ে সোবহানকে দুই বছর জেল খাটান। মানসিক ভারসাম্য হারিয়ে কারাগার থেকে ফেরার পর সোবহান আর কখনোই স্বাভাবিক হতে পারেননি।

ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী আরেকজন স্থানীয় নেতা সিরাজুল ইসলামও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে একইরকম অভিযোগ (নম্বর ৩৬৮) এনেছেন।

সঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সানোয়ার হোসেন চৌধুরীর ভাই, ভাতিজা, বোন, বোনজামাই সকলেই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত, সানোয়ার হোসেন চৌধুরী নিজেও তাই ছিলেন। ‘বাংলাদেশ আওয়ামী লীগের কোন ভাই বা সাহেবের আশীর্বাদপুষ্ট হয়ে হঠাৎ আওয়ামী লীগ হয়ে তিনি মনোনয়ন লাভ করেছেন।’

‘ইউনিয়নের কোন মানুষ জানে না যে তিনি কবে বাংলাদেশ আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বা দলীয় কোন কর্মসূচিতে অংশ নিয়েছেন,’ বলে দাবি করেন সিরাজুল ইসলাম।

আওয়ামী সভাপতি শেখ হাসিনার কাছে অভিযোগপত্রে তারা তিনজনই ওই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনার পাশাপাশি বলেছেন, লোকমুখে শোনা যাচ্ছে মনোনয়নের ক্ষেত্রে অর্থ লেনদেন এবং স্বজনপ্রীতি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় কলাবাগান হত্যাকাণ্ড

পরবর্তী

দুই দফা রিমান্ড শেষে কারাগারে শফিক রেহমান

পরবর্তী

দুই দফা রিমান্ড শেষে কারাগারে শফিক রেহমান

রিজার্ভ চুরি অর্থনীতিতে প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT