চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে ট্রুডো

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:১৯ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

কানাডার সংসদ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। জাস্টিন ট্রুডো দলটির নেতা। তিনিই হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী। ৪৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো হচ্ছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে এলিয়ট ট্রুডোর বড় ছেলে।

পিয়ারে ট্রুডো হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা এক বন্ধু। তাকে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সম্মাননা দিয়েছিল। ট্রুডোর পিতা ১৯৬৮ থেকে ১৯৭৯ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ২০০০ সালে পিয়ারে ট্রুডো মারা যান। তার মাতার নাম মারর্গেট ট্রুডো।

কানাডার অটোয়াতে জন্ম নেয়া প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো। সম্ভবত প্রথম ট্যাটু আঁকা প্রথম প্রধানমন্ত্রীও তিনি। ট্রুডোর কাঁধের বাঁদিকে একটি ট্যাটু করা আছে।

ট্রুডোর জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর। তিনি ম্যাকগ্রিল ইউনির্ভাসিটি থেকে সাহিত্যে স্নাতক ও পরিবেশ বিজ্ঞান ও ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

ছাত্রকালীন অবস্থায় খেলাধূলার প্রতি বিশেষ করে বক্সিংয়ের প্রতি ছিল তার নেশা। শিক্ষা জীবন শেষে কর্ম জীবন শুরু করেছিলেন গণিতের শিক্ষক হিসেবে।তিনভাইয়ের মধ্যে ট্রুডো সব থেকে বড়। তার মেঝো ভাই আলেক্সজান্ডার ট্রুডো কানাডার চিত্রপরিচালক ও সাংবাদিক। ছোটভাই মাইকেল ছিল সবার আদরের, কিন্তু ১৯৯৮ সালে স্কেটিং করার সময় বরফ ধ্বসে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় মাইকেলের।

ট্রুডোর স্ত্রীর নাম সোফি গেগ্রারি। সোফিকে ২০০৪ সালের ১৮ অক্টোবর প্রেমের প্রস্তাব দেন লাজুক ট্রুডো। সবচেয়ে মজার ব্যাপার ২০০৭ সালের ১৮ অক্টোবরেই প্রথম সন্তানের জনক হন এই দম্পত্তি।

Reneta

সোফি ছিল ট্রুডোর ছোট ভাই মাইকেলের সহপাঠী ও বন্ধু। তিনি কানাডার কুব্যেক টেলিভিশনের খ্যাতিমান উপস্থাপিকা ও সাংবাদিক। তিনি বেসরকারী টেলিভিশনটির বিনোদন সংবাদ ‘ই-টক’ও বেশকিছু চ্যারিটি শো য়ের সঙ্গে জড়িত।

ট্রুডো আর সোফির ঘরে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান। বড় ছেলের নাম জাভিয়ার জেমস ট্রুডো আর ছোট মেয়ের নাম ইলা গ্রেস মারগের্ট ট্রুডো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT