চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে বইমেলায় ৬৬২টি স্টল বরাদ্দ, বেড়েছে ১৩৩টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে অংশগ্রহণকারীদের মধ্যে বাংলা একাডেমি থেকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার ৬৬২টি স্টল বরাদ্দ দিয়ে বাংলা একাডেমিতে নোটিশ বোর্ডে টানানো হয়েছে। গত মেলার চেয়ে এবার স্টলের ইউনিট বৃদ্ধি পেয়েছে ১৩৩টি।

বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল দেয়া হয়েছে। বেড়েছে ১২টি প্যাভিলিয়ন। গতবার প্যাভিলিয়ন ছিলো ১১টি। এবছর মোট ২৩টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলা একাডেমির পরিচালক ও একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড.জালাল আহমেদ জানান, বরাদ্দপ্রাপ্ত প্রকাশনা সংস্থাগুলোর মাঝে আজ থেকেই আবেদনপত্র দেয়া হবে। স্টলের ভাড়ার টাকাসহ আবেদনপত্র আজ থেকেই সংশ্লিষ্ট বিভাগে জমা নেয়া হবে। আবেদনপত্র জমা শেষ হওয়ার পর লটারির মাধ্যমে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্টল বরাদ্দ দেয়া হবে। তিনি জানান একাডেমির বহেরাতলায় অন্যান্যবারের মতো লিটলম্যাগ স্টল থাকবে। দু’একদিনের মধ্যেই লিটলম্যাগ স্টল বরাদ্দও দেয়া হবে।

অন্যান্য বারের মতো এবারের মেলাতেও দোয়েল চত্বর থেকে ঢাবির টিএসসি পর্যন্ত সড়কটিতে কোন হকার বসতে দেয়া হবে না। এই সড়কটি দর্শনার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে তিনি জানান।

চার ইউনিটের স্টল দেয়া হয়েছে মোট ১৮টি প্রতিষ্ঠানকে। ৩ ইউনিটের স্টল দেয়া হয়েছে ৩২ প্রতিষ্ঠানকে। এর মধ্যে ১৪ প্রতিষ্ঠান শিশুকিশোর বই প্রকাশনা সংস্থা।

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ

পরবর্তী

অতিরিক্ত পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইজিপির নেতৃত্বে তদন্ত কমিটি

পরবর্তী

অতিরিক্ত পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইজিপির নেতৃত্বে তদন্ত কমিটি

ভালভার্দের ফর্মেশনে কৌতিনহোর জায়গা কোথায়?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT