চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একশপের সাথে ধামাকা অনলাইন শপিংয়ের কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
অর্থনীতি
A A
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একত্রে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজে ও দ্রুত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটুআই-এর উদ্যোগে বাংলাদেশের প্রথম রুরাল এসিস্টেড ই-কামার্স প্লাটফর্ম ’একশপ’ এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স ধামাকা অনলাইন শপিং।

এখন থেকে ধামাকার প্লাটফর্মে একশপের সকল উদ্যোক্তাদের পণ্য পাওয়া যাবে একই সাথে একশপের দেশব্যাপী ছড়িয়ে থাকা এজেন্টরা ধামাকা শপিং প্লাটফর্মেও মাধ্যমে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন।

সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ বিষয়ে সমঝোতা চুক্তিস্বাক্ষরের পর সাংবাদিকদের ব্রিফিং দেন ধামাকা অনলাইন শপিং এর চিফ বিজনেস অফিসার দিবাকর দে শুভ এবং একশপ এর টিম লিড মো: রেজওয়ানুল হক জামি। এ সময় এটুআই এর ন্যাশনাল কনসালট্যান্ট শাহরিয়ার হাসান জিসান, প্রোগ্রাম অ্যাসিসটেন্ট শায়েলা কাদের এবং ধামাকা শপিংয়ের ডিরেক্টর (অপারেশন) সাফওয়ান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল) ইব্রাহিম স্বপন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট) কে এম ফেরদৌস ইলিয়াস এবং বিজনেস কো-অর্ডিনেটর সৌরভ সাহা উপস্থিত ছিলেন।

ইনভ্যারিয়েন্ট টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন চিশতি বলেন, জনগণের দোড়গোড়ায় ই-কমার্স সেবা পৌঁছে দিতে এবং নতুন উদ্যোক্তা উৎসাহিত করাই একশপের এবং ধামাকা অনলাইন শপিং এর মূল উদ্দেশ্য। নতুন উদ্যোক্তা এবং গ্রাহকদের ই-কমার্সের উপর আস্থা বাড়ানোর জন্য দেশব্যাপী ধামাকা শপিং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড গ্রামীণ ই-কমার্স নেটওয়ার্ক একশপ দেশের গন্ডি পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে পৌঁছে গেছে। এই সমঝোতা, ধামাকা শপিং এর গ্রাহক এসব দেশের প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে যাবে একশপের মাধ্যমে।

একশপ এর মো: রেজওয়ানুল হক জামি বলেন, এই সমঝোতার ফলে দেশব্যাপী এক শপের প্রায় ছয়হাজারের বেশী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রাহকগণ ধামাকা অন-লাইন প্লাটফর্মের সেবা পেতে পারবে।

তিনি আরো বলেন, একশপের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা প্রান্তিক ব্যাবসায়ীরা ধামাকা শপিং প্লাটফর্মে তাদের পণ্য বাজারজাত করতে পারবেন। ই-কামার্স কোম্পানি, লজিস্টিক কোম্পানি, পোস্ট অফিস, পেমেন্ট সুবিধা, ইউডিসি নেটওয়ার্কের মধ্যে সমন্বয় করে তৈরি হয়েছে একশপ প্ল্যাটফর্ম।

এতে একদিকে যেমন প্রান্তিক উৎপাদনকারীর পণ্য প্রায় ২৫ লাখ ই-কমার্স গ্রাহকের কাছে পৌঁছানের সুযোগ হবে, তেমনি শহরের মানুষও ঘরে বসে গ্রামের পণ্য কিনতে পারবেন সরাসরি।

ট্যাগ: ধামাকা অনলাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউন কঠোরভাবে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর, পরবর্তী নির্দেশ বৃহস্পতিবার

পরবর্তী

মারা গেছেন মালায়ালাম অভিনেতা পি বালাচন্দ্রন

পরবর্তী
মালায়ালাম অভিনেতা পি বালাচন্দ্রনের ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন মালায়ালাম অভিনেতা পি বালাচন্দ্রন

শাকিব খান ঢাকায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এসেই করোনার ভ্যাকসিন নিলেন শাকিব খান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT