চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে প্রকাশ হল সেরা কণ্ঠের দোলার দুটি গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
বিনোদন
A A
বাংলাদেশি নারীর সুন্দর শাড়ি ও অলংকার পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে দুটি গান প্রকাশ পেয়েছে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’র শিল্পী আছিয়া ইসলাম দোলার। মঙ্গলবার এই শিল্পীর গাওয়া ‘এলো রে বৈশাখ ‘ ও ‘ফেরিওয়ালার মতো’ শিরোনামে গান দুটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। 

বৈশাখকে কেন্দ্র করে গানের ভিডিওতে বাঙালি সাজে উৎসব মুখর আয়োজন দেখা যায়। দোলার সঙ্গে এ গানের ভিডিওতে মডেল আছেন সাজ্জাদ চৌধুরী, ইসরাত জাহান ও মুকুল জামিল। ভিডিও পরিচালনা করেছেন এমএইচ রিজভি।

দোলা জানান, এ গানের গানের কথা এবং সুরও করেছেন তিনি নিজেই। আর মিউজিক কম্পোজিশন করেছেন আদিব কবির। ২ বছর আগে গানটি লিখেছিলাম। গত বছর অডিও ভার্সনে প্রকাশ করা হয়েছিল। কদিন আগে হঠাৎ করে গানটির ভিডিওর জন্য কল আসে। ৯ মার্চ অনেকটা তড়িঘড়ি করেই গানটি ভিডিও নির্মাণ করা হয়েছে।

তবে তড়িঘড়ি করে শুটিং করলেও ভিডিওতে কোনো প্রভাব পড়েনি উল্লেখ করে দোলা বলেন, অন্যরা প্রস্তুতি নিয়েই শুটিং করেছেন। শুটিং এর সময় আমরা প্রত্যেকেই যত্নশীল ছিল। গানটির ভিডিও প্রকাশের পর সবার খুব প্রশংসা পাচ্ছি।

দোলা তার আরেকটি গান ‘ফেরিওয়ালার মতো’ প্রসঙ্গে জানান, এই গান লেখেন ও সুর করেন অপু আমান।

দোলা বলেন, দেড় বছর আগে আমাকে সামনে বসিয়ে অপু আমান ভাই এই তৈরি করেন। অবশেষে ভিডিও আকারে গানটি এলো। এটি আমার কণ্ঠের সঙ্গে খাপ খায় এমন ভাবনা থেকে বানানো হয়েছেন। এ গানটি ফোঁক ধাঁচের গান।

একদিনে দুটি গান প্রকাশের বিষয়ে দোলা বলেন, এটি সত্যি অন্যরকম একটা ভালো লাগার ব্যাপার। চেষ্টা করছি ভালো কাজের।

২০১৭ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’র চূড়ান্ত পর্বের বিজয়ী ছিলেন দোলা। ওই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ধ্রুব মিউজিক স্টেশন থেকে স্বপ্নিল সজিবের সঙ্গে একটি ডুয়েট গান করেন তিনি। নাভেদ পারভেজের লেখা সুর ও সংগীত পরিচালনায় গানটির নাম ছিল ‘পারিনা সামলাতে’।

এর আগে গেল বছর ঈদে সুদীপ কুমার দ্বীপের কথা ‘হেলে দুলে’ শিরোনামে দোলার একটি মৌলিক গান প্রকাশ পেয়েছিল। সুর করেছিলেন কলকাতার লিংকন, সঙ্গীতায়োজন করেন আদিব কবির। গানটি টিভির একটি স্পেশাল অনুষ্ঠানে প্রকাশ হয়েছিল।

ট্যাগ: মিউজিক ভিডিও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে আমদানি ও পাইকারি পর্যায়েও তদারকির দাবি

পরবর্তী

রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময় ঘোষণা

পরবর্তী
বাংলাদেশ ব্যাংকের লোগো শহরের ব্যাকগ্রাউন্ডে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময় ঘোষণা

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণের ৭৫৩ তম দিনে ২ জনের মৃত্যু

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT