চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ফোন ফিরে পাওয়ার গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মোবাইল ফোন হারানোর পর কয়েকঘণ্টা পর ফিরে পাওয়া খুব আনন্দের ব্যাপার।  ফোন গাড়িতে ফেলে আসার পর ফোন ফেরত পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মঈনুল আহসান সাবের।

তিনি তার ফেসবুকে লিখেছেন: কাল সন্ধ্যায় ধানমন্ডি ৩২ এর সান্তুরে কোলকাতার বন্ধু মোনালিসার দাওয়াত ছিল। কেয়া সকালে গাড়ি নিয়ে বেরিয়েছে, ফিরতে রাত হবে। আমাকে উবার ডাকতে হলো। সান্তুরে পৌঁছে আধাঘন্টা পর টের পেলাম একটা ফোন হারিয়েছি। বড় ধরনের চক্কর খেল মাথা। ফোন হারানো মানে বিশাল ঝামেলা। নাম্বারে কল করা হলো দুবার। খোলা আছে। এবার ফোন করলাম চালককে। জানালেন, তিনি গাড়ি গ্যারাজে তুলে বাড়ি ফিরে গেছেন। বললেন, কাল সকালে দেখব স্যার, …আর যদি বের হই এখন, গাড়িতে খুঁজব। আমি শুক্রাবাদেই থাকি।

আধাঘন্টা পর চালকের ফোন, ফোনসেট তিনি পেয়েছেন গাড়ির ব্যাকসিটে। এখন কোথায় পৌঁছে দেবেন? কথামতো কিছুক্ষণ পর এলেন সান্তুরে। ফোনটা দিলেন। আমি খুব বড় স্বস্তির শ্বাস ফেললাম। এ ব্যাপারটা স্বাভাবিক। চালক তার গাড়িতে কিছু পেলে ফেরত দেবেন, এরমধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আমরা, আমাদের চারপাশ, এই স্বাভাবিক ব্যাপারগুলো অতিমাত্রায় অস্বাভাবিক করে তুলেছি। তাই এমন কিছু যখন ঘটে, বিস্মিত হই আপ্লুত হই। আমিও হয়েছি গতরাতে। আরো যারা ছিলেন, তারাও হয়েছেন।

Banglabid

স্যালুট জানাই, চালক সেলিমকে। সততা ও নৈতিকতা বেঁচে থাক। তার ফোন নাম্বার +8801716666441। ইচ্ছে হলে কেউ ধন্যবাদ জানাতে পারেন। ( একটা লস হয়েছে। ফোন ফিরে পাওয়ার পর সৈয়দ মনজুরুল ইসলাম ভাই বললেন, সাবের, আমরা ভাবছিলাম তোমাকে নতুন একটা ফোন কিনে দেব …।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT