চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একঘরে হয়ে যাবে ভারত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আইসিসিতে লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে নিজেদের প্রস্তাব মুখ থুবড়ে পড়ায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা না খেলা নিয়ে নতুন জটিলতার উদ্ভব হয়েছে। টুর্নামেন্টে খেলতে না গেলে বিশ্বক্রিকেটের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দেশটি। এই শঙ্কা করছেন খোদ ভারতীয় বোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব শুক্লা। তিনি বলছেন, যা-ই ঘটুক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করা ঠিক হবে না। তাতে বিশ্বক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে ভারত।

‘দুবাইতে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক,’ মন্তব্য করে এএনআইকে শুক্লা বলেন, ‘আমরা যা চেয়েছিলাম সেটা পাইনি। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। কোনভাবেই বিশ্বক্রিকেট থেকে আলাদা হওয়া যাবে না।’

দেশটি এখন কোন পথে হাঁটবে, বিশ্বক্রিকেট এই আলোচনায় বুঁদ। টাইমস অব ইন্ডিয়া দাবি করছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসলেই নাম প্রত্যাহার করার কথা ভাবছে বিসিসিআই।

সম্প্রতি দুবাইয়ে আইসিসির সভায় ভোটাভুটিতে ভরাডুবি হয় বিসিসিআইয়ের। পরিচালন কাঠামোর বিরোধিতায় শুধু শ্রীলঙ্কাকে সঙ্গী পায় ভারত। নতুন কাঠামোর পক্ষে ভোট পড়ে ৮টি। কিন্তু আর্থিক সংস্কার প্রস্তাবের বিরোধিতায় কাউকেই পাশে পায়নি ভারতীয়রা, হেরেছে ৯-১ ভোটে। এখন ভোটাভুটি হলেও আগামী জুনে আইসিসির বার্ষিক সভাতেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে সব সংস্কার প্রস্তাব।

পাস হওয়া নতুন আর্থিক সংস্কার প্রস্তাব অনুযায়ী ভারত আইসিসির কাছ থেকে ২৯৩ মিলিয়ন (২৯.৩ কোটি) মার্কিন ডলার পাবে। যা কিনা ভারতের দাবি করা অর্থের অর্ধেকের সামান্য বেশি!

আইসিসির এই সভার আগেই ভারত হুমকি দেয় নিজেদের প্রস্তাব পাশ না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো হবে না। ২৫ এপ্রিল দল ঘোষণার শেষদিন ছিল। ভারত বাদে সব দেশ ইতিমধ্যে দল ঘোষণা করেছে।

Reneta

ভারতীয় বোর্ডের কর্মকর্তা ভিনোদ রাই বলছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরি সভা ডাকা হয়েছে।

বোর্ডটির আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গতকাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না যাওয়ার কোনও ইচ্ছা আমাদের ছিল না। এখন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করা আমাদের একটা প্রতিবাদ হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT