চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই ঘটনার পুনরাবৃত্তিতে ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামু এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমননার অভিযোগে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হয় রংপুরের ঠাকুরপাড়ায়। ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তির পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার রাজধানীর রমনায় পুলিশ কনভেনশান হলে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামু, নাসিরনগর এবং রংপুরের ঠাকুরপাড়াসহ বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে একই ঘটনা ঘটেছে। এটা আমরা বিশেষভাবে লক্ষ্য করছি, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৫ মার্চ রাতে আধুনিক অস্ত্রসজ্জে সজ্জিত একটি সেনাবাহিনীর বিরুদ্ধে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তুলে আমাদের পুলিশ বাহিনী। এই প্রতিরোধের ইমপ্যাক্ট সারা দেশে পড়েছিল। আমাদের মনে হয়েছে আমরা একা নই, আমাদের সঙ্গে পুলিশ আছে। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। এর পুরস্কার স্বরূপ ২০১১ সালে পুলিশ বাহিনীকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

সভাপতির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন বলেন, মাস্টাররোল এবং মুজিবনগর সরকারের দলিলপত্র থেকে প্রাপ্ত তথ্যমতে তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে প্রায় ১৪ হাজার কর্মস্থল ত্যাগ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ১১০০ জনেরও বেশি পুলিশ সদস্য। অনেকে চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও অতিথিরা সম্মেলনে বই বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

ওই অনুষ্ঠানে ৩৪ জন প্রতিরোধযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। এর আগে আরো ৪৪ জন প্রথম প্রতিরোধযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব অপরূপ চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

পরবর্তী

অক্টোবরে মূল্যস্ফীতি ৬ শতাংশ

পরবর্তী
মূল্যস্ফীতি বৃদ্ধির গ্রাফ সহ অর্থনৈতিক চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে মূল্যস্ফীতি ৬ শতাংশ

বিশ্ববিদ্যালয় সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের বিশাল সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সব বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ করবে এটুআই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT