চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই স্বীকৃতি আমার জন্যে অত্যন্ত আনন্দের, ভীষণ গৌরবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A
কাজী হায়াৎ ও মাজহারকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক হলেন ফজলুল হক। তার মৃত্যুবার্ষিকীতে (২৬ অক্টোবর) প্রতিবছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’।

এবার এটি পেলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ ও মাজহারুল ইসলাম। তারা যথাক্রমে চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার জন্য এই স্বীকৃতি পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের  স্টুডিওতে সীমিত পরিসরের এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

ফজলুল হকের নামাঙ্কিত পুরস্কারটিকে অন্যতম পাওয়া বলে মন্তব্য করেছেন মাজহারুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেই অনুভূতি। যা চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

যে-কোনো কাজই করি প্রাণের প্রেরণায়, অন্তর্গত তাগিদে। প্রাপ্তির প্রত্যাশা তেমন থাকে না। তবুও যখন কাজের জন্য প্রশংসা পাই, প্রীত হই। প্রণোদনা তৈরি হয় নিজের ভেতরে আরও ভালো কিছু করার। প্রশংসা বা পুরস্কার তো আসলে একধরনের স্বীকৃতি।
২০০৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে প্রদান করা হচ্ছে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতায় অবদানের জন্য এ পুরস্কার। এবছর সাংবাদিকতায় আমাকে মনোনীত করা হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’-এর জন্য। আজ চ্যানেল আই স্টুডিওতে সীমিত পরিসরের এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাণে এ বছর পুরস্কৃত হয়েছেন নির্মাতা কাজী হায়াৎ।
সৃজনশীল প্রকাশনায় যুক্ত আছি দুই যুগের বেশি সময় ধরে। স্বীকৃতিও পেয়েছি নানারকম। সামান্য কিছু লেখালেখি করি, তার জন্যও যে সম্মাননা পেয়েছি, তা অসামান্য আমার কাছে। আজকের স্বীকৃতিটি একেবারেই আলাদা, অন্তত আমার নিজের কাছে। ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রাপ্তি আমার জন্যে অত্যন্ত আনন্দের, ভীষণ গৌরবের।
প্রয়াত ফজলুল হক ছিলেন একজন অগ্রগামী স্বাপ্নিক। স্বপ্ন তিনি শুধু নিজেই দেখতেন না, অন্যকেও দেখাতেন। আজ থেকে প্রায় ৭২ বছর আগে, ১৯৫০ সালে, বগুড়ার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি প্রকাশ করেন চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’। ষাটের দশকের তদানীন্তন পাকিস্তানের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাণ তাঁরই হাতে। বাংলাদেশের অগ্রগতির নানা ক্ষেত্রে এরকম অনেক প্রথম উদ্যোগের তিনিই স্রষ্টা। তাঁর সহধর্মিনী খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ২০০৪ সালে এই পুরস্কার প্রবর্তন করেন। তিনি প্রয়াত হয়েছেন এ বছরের ৩ জানুয়ারি। আমার আজকের এ পুরস্কার উৎসর্গ করছি প্রিয় রাবেয়া আপাকে।
ট্যাগ: অন্যদিনকাজী হায়াতনির্মাতাফজলুল হক স্মৃতি পুরস্কারমাজহারুল ইসলামরাবেয়া খাতুনলিড বিনোদনসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনাক্তের হার ১.৪৪ শতাংশ, মৃত্যু ৬

পরবর্তী

২২ জন সেরা রিপোর্টারকে সম্মাননা দিল ‘নগদ’-ডিআরইউ

পরবর্তী
নগদ-ডিআরইউ সম্মাননা অনুষ্ঠানে সেরা রিপোর্টাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ জন সেরা রিপোর্টারকে সম্মাননা দিল ‘নগদ’-ডিআরইউ

পীরগঞ্জে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর অপচেষ্টা ব্যর্থ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT