চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি’তে কত সেট প্রশ্ন, কেউ জানবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
শিক্ষা
A A

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কত সেট প্রশ্ন করা হবে, তা কেউ জানবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমাবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাবি’তে অধ্যয়নরত সিলেট জেলার শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি নবীন বরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে জেলার ১৫০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Banglabid

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এবারের এইচএসসি পরীক্ষায় অনেক পরিকল্পনা নিচ্ছি।  পরীক্ষায় কয় সেট প্রশ্ন ছাপাবো, এটা কেউ বলতে পারবে না।  কোন সেট পরীক্ষায় আসবে সেটিও কেউ বলতে পারবে না।

এসময় তিনি প্রশ্নফাঁসের বিষয়ে প্রচার করে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন।

মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির এই যুগে প্রশ্নফাঁস হচ্ছে না, তা বলা কঠিন।  প্রযুক্তির উন্নতি আছে ঠিকই, কিন্তু এর কুফলও আছে।  তাই শুধু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করলেই হবে না, ভালো মানুষ হতে হবে।

Reneta

এসময় তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানান।  পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সম্মিলিত কাজের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশ্নফাঁসের কারণ উল্লেখ করে নাহিদ আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটছে।

ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সাংসদ মোঃ শাহাব উদ্দিন, জালালবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামি, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক, পুলিশের সাবেক এআইজিপি সৈয়দ বজলুল করিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT