চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টোপথে যাত্রার বিরুদ্ধে ফেসবুকে আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ১৮, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

নিয়ম ভেঙে উল্টো পথে গাড়ি চালিয়ে যানজট তৈরি করা এখন যেন ভিআইপিদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলেও তারা এই কাজ থেকে বিরত হন না। কিন্তু দায়িত্বরত পুলিশ যেখানে এই উল্টোযাত্রা ঠেকাতে হিমশিম খায় সেখানে উল্টো পথে গাড়ি চালাতে গিয়ে এবার একেবারে বিপদে পড়লেন একটি ভিআইপি গাড়ির চালক ও যাত্রীরা।

নিজের সঙ্গে থাকা মোবাইলের ক্যামেরা অন করে যোবায়েদ আহসান নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটান। তিনি ওই ভিডিওটি ফেসবুকে শেয়ার করলে ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ফেসবুক স্ট্যাটাসে যোবায়েদ আহসান  লিখেন, ‘সকাল ৮.৪৫। গণভবন থেকে আসাদ গেট অভিমুখী উল্টো লেনে চলছিল এই ভিআইপি গাড়ি। বেচারার কপাল খারাপ। পড়বি পর আমার গাড়ির সামনেই।

নেমে বিনয়ের সাথে বললাম, আসসালামু আলাইকুম স্যার। একটু কথা বলবো। কি কথা আমি আরো বিনয়ের সাথে বললাম, আপনার সাথে একটা সেলফি তুলবো, স্যার। কেন? সেলফি কেন?

ভিআইপি লোকদের সাথে সেলফি তোলা আমার হবি, তাই। উলটা রাস্তা দিয়ে যাচ্ছেন যখন, আপনি নিশ্চয়ই অনেক বড় ভিআইপি। তা, আপনার পরিচয়টা একটু দেন, না স্যার?

বাকী ইতিহাস ভিডিওতে। যে যতই ভিআইপি হোক না কেন, অন্যায় যখন করে, একজন সাধারন মানুষের প্রতিবাদই এদের কে পিছে হটিয়ে দিতে বাধ্য। ক্যামেরা অন করে আপনিও করতে পারেন এমন প্রতিবাদ। খুব সহজ। কারণ এরা ভিআইপি হলেও প্রচন্ড ভীতু। এরা পিছে হটবেই। লেজ গুটিয়ে পিছে হটতে এরা বাধ্য।’

Reneta

১৭ জুলাই রাজধানীর বাংলা মোটরে উল্টো পথে বাস চলতে না দেওয়ায় সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মারধরের কবলে পড়তে হয়েছে পুলিশের সার্জেন্ট কায়সার হামিদকে। পরে লাঞ্ছিত সার্জেন্ট কায়সার হামিদ বাদী হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে এই মামলা করেন।

এছাড়া চলতি মাসের ২ জুলাই সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের (শেরাটন) মোড়ে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ী প্রায়ই উল্টো পথে চলাচল করে বলে অভিযোগ পাওয়া যায়।

তাইতো ভিআইপি সহ অন্যান্যরা যারা উল্টো পথে গাড়ি চালান তাদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে সাধারণ মানুষ। তারাই এখন উল্টোযাত্রার বিরুদ্ধে গড়ে তুলছেন ফেসবুক আন্দোলন।

দেখুন উল্টো পথে গাড়ি চালানোর বিরুদ্ধে যোবায়েদ আহসানের আন্দোলন:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উল্টোপথে গাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT