চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধ খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A
উচ্চস্বরে গান-বৃদ্ধ পিটিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকার গোপীবাগ এলাকায় বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় নাজমুল হক (৬৫) নামে এক অসুস্থ ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপীবাগের আর কে মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নাজমুলের পুত্রবধূ সাদিয়া নাসরিন বলেন, ‘আমাদের ফ্ল্যাটের পঞ্চম তলার বাসিন্দা আলতাফ হোসেনের ভাতিজা হৃদয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে বেশ উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। আমার শ্বশুরের (নাজমুল) কিছুদিন আগে বাইপাস সার্জারি হয়। প্রচণ্ড শব্দে রাতে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। পরে আমার স্বামী নাসিমুল হক ছাদে গিয়ে গানের আওয়াজ কমাতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

Banglabid

ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে আলতাফ, হৃদয়সহ কয়েকজন আমার শ্বশুর ও স্বামীকে ডেকে নিয়ে মারধর করে। এতে আমার শ্বশুর অচেতন হয়ে পড়লে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম চ্যানেল আই অনলাইনকে বলেন, উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে আলতাফের পরিবারের সাথে নাজমুলের পরিবারের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে নাজমুলকে ভবনের নিচে ডেকে মারধর করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মারধরের এক পর্যায়ে নাজমুলের মৃত্যু হয়। আমরা ভবনের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছি। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। থানায় এনে চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Reneta

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT