চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ জামাতে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বারতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৮
বাংলাদেশ
A A

দেশ-জাতির শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সারাদেশে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।

এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ভোর থেকেই ধর্মপ্রাণ নারী-পুরুষেরা দেশের বিভিন্ন স্থানের ঈদগাহ ময়দানে আসতে থাকেন। নতুন পোশাক আর নানা সুগন্ধিতে ভোরের বাতাসে ছড়িয়ে পড়ে এক অমলিন মুগ্ধতা।

প্রধান জামাত
সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিদেশী কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

জাতীয় ঈদগাহের প্রতিটি প্রবেশ পথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নামাজ শুরুর অনেক আগেই মুসল্লিতে ভরে যায় ঈদগাহ। বৃষ্টি না থাকায় ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায় বিস্তৃত হয় জামাত। নামাজের আগে বয়ানে ঈদের তাৎপর্য তুলে ধরেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মোহাম্মদ মিজানুর রহমান।

তার ইমামতিতে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের জামাত শুরু হয়। কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দি হয়ে সবাই একত্রে ৬ তাকবিরে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।

খুতবা শেষে মুসলিম উম্মাহ, দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।

মোনাজাত শেষে একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয়। সেখানে ১ ঘণ্টা পর পর ৪টি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

মসজিদ ছাড়িয়ে সামনের রাস্তায় বিস্তৃত হয় জামাত। হাজার হাজার মুসল্লির নামাজ শেষে এখানেও মহান আল্লাহর কাছে নিজের ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

ট্যাগ: ঈদ জামাতঈদুল ফিতরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ায় কী বাজাচ্ছেন ফুটবল ভক্তরা?

পরবর্তী

চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

পরবর্তী

চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

বলিউডে খানদের ঈদ উদযাপন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT