চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদেই মুক্তি পাবে সিয়াম-পূজার ‘পোড়ামন ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ন ১৮, মে ২০১৮
বিনোদন
A A

নির্মাণের শুরু থেকেই আলোচনায় রয়েছে ‘পোড়ামন ২’ ছবিটি। বিশেষ করে ছবির পোস্টার, টিজার এবং সর্বশেষ একটি গান প্রকাশের পর রীতিমত ঝড় ওঠেছে। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সম্পূর্ণ দেশিয় ছবি ‘পোড়ামন ২’। আর এই ছবিটি আসছে ঈদেই নাকি মুক্তির প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

গতকাল ‘নাম্বার ওয়ান হিরো’ নামে একটি গান প্রকাশ হয়েছে পোড়ামন-২ ছবির। ২৪ ঘন্টার মধ্যেই জাজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া গানটির ভিউ হয়েছে প্রায় ছয় লাখ। যেটি এর আগে শাকিব খানের ভাইজান ছবির গানে ক্ষেত্রে দেখা গিয়েছিল।

এর আগে বৈশাখে ‘পোড়ামন ২’ ছবি মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি। শোনা যাচ্ছে আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এমন খবর নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়া জানাচ্ছে, ঈদেই মুক্তি পাবে পোড়ামন-২। ১৫ জুন ছবিটি ঈদ উপলক্ষে শুধু বাংলাদেশে নয়, একযোগে বিশ্বের আরো কয়েকটি দেশে মুক্তির প্রক্রিয়া চলছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আবদুল আজিজ বলেন, গেল দুই বছর ঈদ মানেই শাকিব ও জিতের লড়াই । তার আগের দুই বছর ছিল মাহি ও শাকিবের লড়াই। তার আগে ছিল শাকিবের সাথে শাকিবের লড়াই। হোক না এবার শাকিব এর সাথে নতুন ছেলে-মেয়ের (সিয়াম-পূজা)-র লড়াই। এই নতুন ছেলে মেয়ের সাথে সাথে খুব শক্তিশালি একটি মৌলিক গল্প, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ১৫ জুন ঈদ উপলক্ষে মুক্তি পাবে ‘পোড়ামন ২’।

‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। পোড়ামন-২ ছবিতে সিয়ামের চরিত্রের নাম সুজন শাহ। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। সুপারহিট ‘পোড়ামন’ ছবির সিকুয়ালে নির্মিত হচ্ছে ‘পোড়ামন ২’। গত সেপ্টেম্বরে ‘পোড়ামন ২’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।

এরপর অক্টোবর থেকে টানা শুটিং চলে। ছবিতে থাকছে পাঁচটি গান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা। গেল সপ্তাহে কানে ছবিটি প্রদর্শিত হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: জাজপূজাপোড়ামন-২লিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin2

সর্বশেষ

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবির বাম পাশে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার এবং ডান পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের কাছে ৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলিনয় গভর্নরের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT