চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদগাহ উন্নয়নের টাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

গোলাম মোস্তাফা গোলাম মোস্তাফা
১:২৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরের গাংনীতে ঈদগাহে উন্নয়নে নির্ধারিত ৫০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ব্যক্তির নাম আলেক হোসেন (৪০), সে উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়ার দবিরউদ্দীনের ছেলে।

সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কামরুল ইসলাম নামের একজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহারবাটি বাঙ্গালপাড়া ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করার সময় ঈদগাহ কমিটি সিদ্ধান্ত মোতাবেক ৫০ টাকার স্থলে ২০ টাকা দেয়ায় ঈদগাহ মাঠে কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফিরে বেলা ২ টার দিকে পাড়ার দোয়াত আলীর চায়ের দোকানে মকবুল হোসেনের ছেলে রুহুলের সাথে আলেকের বাকবিতণ্ডা হয়।

বাকবিতন্ডার একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হন। আহতদের প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত আলেক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাংনী থানায় নিয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যা মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগ দেয়া হবে।

ট্যাগ: মেহেরপুরসংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতে আসছে হুমায়ূনের ‘মহান চৈনিক চিকিৎসক ওয়াং পি’

পরবর্তী

মানবিক পরী!

পরবর্তী

মানবিক পরী!

বঙ্গোপসাগরে লঘুচাপে সতর্কসংকেত, বৃষ্টি হবে সারাদেশে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT