চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামভীতি দূর করতে কাজ করবেন ওআইসি’র প্রথম নারী রাষ্ট্রদূত

পান্থ রহমান পান্থ রহমান
৫:০৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৬
নারী
A A

ইসলামের নামে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ মেনেই সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন ইসলামি সহযোগী সংস্থা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি। ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে তার ঢাকা সফরেও আলোচিত হচ্ছে এ প্রসঙ্গ। দুনিয়াজুড়ে মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে আনার এ উদ্যোগে তিনি যুক্ত করেছেন নারী রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি। ওআইসি’র হয়ে ইউরোপে দূতিয়ালি করার প্রথম কূটনীতিক হলেন বাংলাদেশের ইসমত জাহান।

জঙ্গিবাদে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ও মুসলিম বিশ্বের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ওআইসি’র রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশের কূটনীতিক ইসমত জাহান। ওআইসি’র প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়া এ কূটনীতিক বলেন, মুসলিম উম্মার গৌরব ফিরিয়ে আনার চ্যালেঞ্জটাও নিচ্ছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ এ ধরণের সন্ত্রাস দমনে সক্রিয়ভাবে কাজ করছে। এই ধারণা নিয়ে ফিরে যাবেন ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি। গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার বিষয়ে ওআইসি মহাসচিবের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন ইসমত জাহান। বাংলাদেশের জঙ্গিবিরোধী তৎপরতা সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়ার পর তিনি আশ্বস্ত হয়েছেন বলেও বিশ্বাস করেন ওআইসির নবনিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত।

Banglabid

পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ এবং ইসলামের ভাবমূর্তি ফিরিয়ে আনার চ্যালেঞ্জকে সাদরেই গ্রহণ করেছেন এ কূটনীতিক। তিনি মনে করেন, “রাজনৈতিক ফায়দা লুটতে অনেকেই ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করতে চায়। সে ব্যাপারে ওআইসির যথেষ্ট ভূমিকা আছে।” ইউরোপিয় ইউনিয়নে ওআইসির রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়ে ইসলামভীতি দূর করার লক্ষ্যে কাজ করা তাঁর অন্যতম লক্ষ্য হবে বলে মন্তব্য করেন, ইসমত জাহান।

নেদারল্যান্ডস, বেলজিয়াম আর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রতিনিধিত্ব করা ইসমত জাহান তার এ নিয়োগকে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসেবেও দেখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসিজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT