চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল ম্যাচ নিয়ে আর্জেন্টিনা কোচের অসন্তোষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ফুটবল দল তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে ইসরায়েলের বিপক্ষে। কিন্তু ৯ জুনের সেই ম্যাচ নিয়ে ফেডারেশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আলবিসেলেস্তে কোচ হোর্হে সাম্পাওলি।

লিওনেল মেসির হ্যাটট্রিকে বুধবার হাইতির বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর প্রস্তুতির জন্য বার্সেলোনাতে ক্যাম্প করবে সাম্পাওলির দল। ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলেই রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন মেসিরা।

কিন্তু জেরুজালেমে গিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি ধরা পড়েছে সাম্পাওলির কণ্ঠে। হাইতির বিপক্ষে ম্যাচের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অনেকটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার তো কোনো অধিকার নেই কোথায় খেলবো না খেলবো সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। খেলোয়াড়ি দিক থেকে আমি বার্সেলোনাতেই খেলতে আগ্রহী ছিলাম। কিন্তু এখন আমাদের ম্যাচের আগেরদিন ইসরায়েলে যেতে হবে। ম্যাচ খেলেই আবার রাশিয়ায় উড়ে যেতে হবে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এফএ) আমাদের এভাবেই সূচি দিয়েছে।’

এখন অবশ্য চাইলেও ম্যাচ বাতিল করতে পারবে না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। মাত্র ২০ মিনিটেই ২০হাজার টিকিট বিক্রি হয়ে গেছে আর্জেন্টিনা-ইসরায়েল ম্যাচের। এরপর রাশিয়া গিয়ে অনুশীলনের মাত্র ৫ দিন সুযোগ পাবে সাম্পাওলির দল

রাশিয়ায় দুবারের বিশ্বজয়ী দলের প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে, ১৬ জুন।

ট্যাগ: আর্জেন্টিনা বিশ্বকাপ দলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টসহোর্হে সাম্পাওলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টে নিয়োগ পেলেন ১৮ অতিরিক্ত বিচারক

পরবর্তী

পরীবাগ বিদ্যুৎ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

পরবর্তী

পরীবাগ বিদ্যুৎ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাষ্ট্রপতির ক্ষমায় শীর্ষ সন্ত্রাসী জোসেফ মুক্ত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT