চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের নেতাকে ঘুষের প্রস্তাব মিথ্যা ও বানোয়াট: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাবিত খান সাবিত খান
৭:৩০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদিকে ঘুষ দেওয়ার চেষ্টার খবরের প্রতিবাদ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, উদ্দেশ্যমূলক এ ধরনের অপ-প্রচারে যারা লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা বন্ধ করতে এবং শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন আদায়ে প্রতিমন্ত্রী মেন্দিকে ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন বলে ১৩ নভেম্বর জেরুজালেম অনলাইনে র‌্যাচেল আব্রাহামের লেখা একটি প্রতিবেদনটি প্রকাশিত হয়।

মেন্দি এন সাফাদি আন্তর্জাতিক কূটনীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সাফাদি সেন্টারেরও প্রধান।

ওই খবরের সূত্র ধরে বাংলাদেশেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রাথমিকভাবে মেন্দি সাফাদিকে ঘুষ দেয়ার উদ্যোগের খবর নাকচ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এরপর মঙ্গলবার ওই বিষয়ে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া হিসেবে তার দপ্তর থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে সংবাদটিকে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট দাবি করে বলা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কর্তৃক ইসরাইলী রাজনীতিক মেন্দি সাফাদীকে ঘুষ দিতে চেষ্টা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।

“সুইজারল্যান্ড সফরকালে জুরিখে ইসরাইলি রাজনীতিক মেন্দি সাফাদীর সাথে কোন দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি বা এ ধরণের কোন আলোচনার প্রশ্নই ওঠেনি।”

এ ধরণের তথ্যবিহীন মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “উদ্দেশ্যমূলক এ ধরনের অপ-প্রচারে যারা লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুষ নেয়ার অভিযোগে রুশ অর্থমন্ত্রী গ্রেফতার

পরবর্তী

বিপিএল এর মাঠে দর্শক কম কেন?

পরবর্তী

বিপিএল এর মাঠে দর্শক কম কেন?

সংবিধান মেনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন: আব্দুর রাজ্জাক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT