চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের লেখা ৫০ গান গেয়েছেন ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ন ২১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

এ প্রজন্মের জনপ্রিয় গায়ক ‘চ্যানেল-আই সেরা কণ্ঠ’ খ্যাত তারকা ইমরান মাহমুদুল। যেমন গান, তেমন সুর করেন। ইমরানের গান মানেই হিট! সিনেমার গানেও ইমরানের জুড়ি নেই। অন্যদিকে, সময়ের অন্যতম ব্যস্ততম গীতিকার রবিউল ইসলাম জীবন। দেশের নবীন-প্রবীণ বেশির শিল্পী গেয়েছেন জীবনের লেখা গানে।

মজার ব্যাপার হচ্ছে ইমরান ও জীবন জুটি হিসেবে বেশি সফল। জীবনের লেখা গান যখন ইমরানের কণ্ঠে উঠে আসে, তখন সেটা শ্রোতাদের মুখে মুখে ঘুরে বেড়ায়। যার ফলে তারা পেয়েছেন অন্যরকম জনপ্রিয়তা। জীবনের কথায় ইমরান গেয়েছেন ৫০ গান! সদ্য প্রকাশিত ‘আমার এ মন’ গানের মাধ্যমে ইমরান ও জীবন হাফ সেঞ্চুরি করলেন।

এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন জানান, মানুষ ভালোবেসে গ্রহণ করেছে বলেই আমরা এতোগুলো কাজ উপহার দিতে পেরেছি। তাছাড়া ইমরানের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। যার ফলে আমাদের একসঙ্গে কাজগুলো ভালো হয়। দেখতে দেখতে পঞ্চাশটি গান হয়ে গেলো, এটা ভাবতেই ভালো লাগছে। আশা করি এই পঞ্চাশ, একসময় সেঞ্চুরি ছুঁয়ে আরো অনেক দূর যাবে।

এদিকে ইমরানও একই সুরে জানালেন তার অনুভূতির কথা। বললেন, জীবন ভাইয়ের লেখায় গান করতে বরাবরই ভালো লাগে। এই পথচলা দীর্ঘতর হবে বলেই বিশ্বাস করি।

ইমরান ও জীবনের পরিচয় ২০০৮ সালে। ইমরান তখন সেরা কণ্ঠ প্রতিযোগিতার সেরা ১৯জনে পৌঁছেছেন। সেই সময়ই জীবনের সঙ্গে পরিচয় হয়। এরপর ইমরান জিতে নিলেন ২০০৮-এর সেরা কণ্ঠের প্রথম রানার্সআপের পুরস্কার। তারপরের গল্প প্রায় সবারই জানা। মিউজিক কম্পোজ শিখে ইমরান শুরু করনে তার সংগীত ক্যারিয়ার।

জীবনের কথায় ইমরানের কণ্ঠে জনপ্রিয় হয়েছে অনেক গান। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে, ‘রাতভর’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’, ‘জনম জনম’, ‘শেষ সূচনা’, ‘নিশিরাতে’, ‘তুমি চোখ মেলে তাকালে’, ‘কোনো মানে নেই তো’, ‘হৃদয়ের সীমানায়’ ও ‘বলো সাথিয়া’।

Reneta

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে ইমরানের নতুন গান। ‘আমার এ মন’ শিরোনামের গানটিও লিখেছেন রবিউল ইসলাম জীবন। ইমরানের নিজের সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানের ভিডিওর শুটিং হয়েছে ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তের লাদাখে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গানটির প্রশংসা করছেন।

উপভোগ করুন ‘আমার এ মন’ গানটি:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরানরবিউল ইসলাম জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রেসিডেন্সির প্রথম মেয়াদে টোকিওর দক্ষিণে ইয়োকোসুকায় 'ইউএসএস ওয়াস্প' যুদ্ধজাহাজে সেনাদের স্যালুট করছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

মার্চ ৩১, ২০২৬

স্বামীকে হারিয়েও তীব্র কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজন কার্যকর উদ্যোগ: তথ্যমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন-অফলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মার্চ ৩১, ২০২৬

দলের কাছে ইতিবাচক পারফরম্যান্স আশা করছেন বাটলার

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT