চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতকে অভিনন্দন বাংলাদেশ বিমান বাহিনীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডে টাইগারদের অবিস্মরণীয় টেস্ট জয়ের নায়ক ইবাদত হোসেনকে অভিনন্দন জানিয়েছে তার কর্মস্থল বাংলাদেশ বিমান বাহিনী। ফেসবুক পোস্টে জানিয়েছে ইবাদতকে নিয়ে তাদের গর্বের কথা।

বাংলাদেশ এয়ার ফোর্স পেজে দেয়া পোস্টে লিখেছে, ইবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য। বাংলাদেশ বিমান বাহিনীর যথাযথ পৃষ্ঠপোষকতার ফলাফল আজকের ক্রিকেটার ইবাদত। তার দাপুটে বোলিংয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম টেস্ট জয়। ইবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের একজন গর্বিত সন্তান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বাংলাদেশ দলের পাশাপাশি ইবাদত হোসেনকেও তার অসাধারণ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বিমান বাহিনীতে ইবাদত যোগ দিয়েছিলেন ভলিবল খেলোয়াড় হিসেবে। কিন্তু স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। ২০১৬ সালে রবি পেসার হান্টে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৯ কিলোমিটার বেগে বল করে সিলেটের তরুণ চলে আসেন বিসিবির ক্রিকেট কর্মসূচিতে।

Banglabid

টাইগারদের গতিময় পেসার উইকেট পেলেই স্যালুট দিয়ে উদযাপন করেন মুহূর্তটি। কেনো উইকেট পেলেই স্যালুট দেন সেটি কারও অজানা নয়। বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত একজন সদস্য বলেই তিনি খেলার মাঠে সেই ছাপ রেখে চলেছেন ক্যারিয়ারের শুরু থেকেই।

বুধবার মাউন্ট মঙ্গানুইতে জয়ের পরও টিভি ক্যামেরার সামনে স্যালুট-উদযাপন নিয়ে বলতে হয়েছে ইবাদতকে। প্রশ্ন শুনেই মুখে ছড়িয়ে পড়ে হাসি। বলেন ট্রেডমার্ক বানিয়ে ফেলা উদযাপন নিয়ে।

‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক, তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেট পর্যন্ত এটি একটি দীর্ঘ গল্প ছিল। ক্রিকেট উপভোগ করছি, বাংলাদেশ ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতবাংলাদেশ বিমান বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনকালে কেন বারবার হামলার শিকার সাংবাদিক?

পরবর্তী

ক্র্যাব কার্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি

পরবর্তী

ক্র্যাব কার্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি

আবারও ভালোবাসার আশ্রয় হারাল মেঘ

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT