চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলের শিরোপা নির্ধারণী দিনে অনিশ্চিত সালাহ-ফন ডাইক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ সালাহ এবং ভার্জিল ফন ডাইককে ছাড়াই মাঠে নামতে পারে লিভারপুল। লিগ শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে অলরেডদের সামনে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই।

লিভারপুলের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচে দলটির পয়েন্ট ৯০। সমান ম্যাচে অলরেডদের পয়েন্ট ৮৯। অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শিরোপা জিতবে ম্যানসিটি। হারলে কিংবা ড্র করলেই লিভারপুলের সামনে আসবে ট্রফি জয়ের সুযোগ।

এফএ কাপের ফাইনালে ইনজুরির কারণে সালাহ এবং ফন ডাইক খেলতে পারেননি। এখনো তারা পুরোপুরি সেরে ওঠেননি। কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন এই দুই ফুটবলারের সঙ্গে উলভারহ্যাম্পটনের বিপক্ষে অনিশ্চিত মিডফিল্ডার ফ্যাবিনহো।

Banglabid

‘মো. (সালাহ) কোনো ঝুঁকি নিতে চায় না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কাছে সমাধান হল তারা সপ্তাহের শেষে খেলতে পারে অথবা বেঞ্চে থাকতে পারে। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না।’

তবে লিভারপুললের পোর্টালে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগেসালাহ এবং ফন ডাইককে মাঠে অনুশীলন করতে দেখা গেছে।

এদিকে, সেন্টার ব্যাক জো গোমেজের ব্যাপারে খানিক ভালো কিছুর ইঙ্গিত ক্লপ। তার খেলার সম্ভাবনাই বেশি।

Reneta

ইতোমধ্যে চলতি মৌসুমে কাপাবাও কাপ ও এফএ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। সামনে রয়েছে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। ক্লপ আগেই বলেছিলেন, চার শিরোপা জয় ছাড়া কোনো উদযাপন করবে না তার দল। এবার জানালেন এটা নিয়ে কোনো চাপ অনুভব করছেন না।

‘আমি অন্য দলের জন্য চাপের বিষয়ে কথা বলতে পারি না। তবে এটি আমাদের জন্য এরকম- কোনো চাপ নেই। যদি আপনার হারানোর কিছু থাকে তবে এটি অন্যরকম মনে হয়। কিন্তু আমাদের কাছে এমনটা নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপফন ডাইকলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT