চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলের কিপটে রাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

লা লিগায় রিয়াল-বার্সেলোনার দুই ম্যাচে গোল হল ১৭টি। ফরাসি লিগে পাঁচ গোলে জিতেছে পিএসজি। সেখানে একটি কিপটে রাত গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। বুধবার অনুষ্ঠিত তিনটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে মাত্র এক গােলের ব্যবধানে। আর্সেনাল, টটেনহ্যাম ও মিডলসবার্গ এই তিন দলের প্রত্যেকের জয় ১-০ গােলের।

ঘরের মাঠ এমিরেটসে লিচেস্টারের বিপক্ষে আত্মঘাতী গােলে জয় পায় আর্সেনাল। ক্রিস্টিয়ান এরিকসনের লক্ষ্যভেদে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে জয় নিয়ে ফেরে লিগ রানাপআপ টটেনহ্যাম। আর নিজের মাঠে মিডলসবার্গের জয়টা সান্দারল্যান্ডের বিপক্ষে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের বেলায় আর্সেনালকে আত্মঘাতী গােলে তিন পয়েন্ট উপহার দেয় লিচেস্টার। প্রথমার্ধ গােলশূন্য শেষ হওয়ার দ্বিতীয়ার্ধে প্রায় একই অবস্থা। দুদল যখন ড্র মেনে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই ঘটে বিপত্তি। ৮৬ মিনিটে আর্সেনালের একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন লিচেস্টারের রবার্ট হাথ।

চলতি মৌসুমে এটি রবার্টের দ্বিতীয় আত্মঘাতী গােল। এই মৌসুমে আর কোনো খেলােয়াড় একাধিক আত্মঘাতী গােল করেননি।

এই জয়ে শেষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা টিকিয়ে রাখল আর্সেনাল। ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়নম্বরে আছে গার্নারা। দুদিন আগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালেও উঠেছে আর্সেন ওয়েঙ্গারের দল।

অপর ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়েছে টটেনহ্যাম। তার উপর এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে হারের পর আবারও জয়ে ছন্দে ফিরল কেইন-এরিকসনরা।

Reneta

ফর্মে থাকা টটেনহ্যামকে নিজেদের মাঠে প্রায় সোয়া ঘন্টা আটকে রাখে ক্রিস্টাল প্যালেস। কিন্তু ৭৮ মিনিটে আর শেষ রক্ষা করতে পারনি স্বাগতিকরা। হ্যারি কেইনের ক্রস থেকে দলের জয়সূচক গােল করেন এরিকসন।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে টটেনহ্যাম। সমানসংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT